YouTube new CEO: ইউটিউবের নতুন সিইও ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন

ইউটিউবের (YouTube) চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুসান ওচিকি৷ আজ একটি ব্লগের মাধ্যমে ঘোষণা করেছেন তিনি। সেই পদে আনা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন (Neal Mohan)।

By Kolkata24x7 Team

Published:

Follow Us
YouTube new CEO is Indian-born Neal Mohan

ইউটিউবের (YouTube) চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সুসান ওচিকি৷ আজ একটি ব্লগের মাধ্যমে ঘোষণা করেছেন তিনি। সেই পদে আনা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত নীল মোহন (Neal Mohan)। যিনি এতদিন ইউটিউবের চিফ প্রোডাক্ট অফিসার ছিলেন৷

স্যোশাল মিডিয়ার যুগে সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউব৷ নয় বছর ধরে তার সিইও ছিলেন সুসান৷ পদত্যাগের ইচ্ছে প্রকাশ করে তিনি জানিয়েছেন, পরিবার, স্বাস্থ্য এবং ব্যক্তিগত কাজের কারণেই এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে কী ইউটিউবেও এবার বিরাট বদল আসতে চলেছে? প্রশ্ন উঠতে শুরু করেছে৷

   

এর আগে গুগল অ্যাড প্রোডাক্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুসান৷ ২০১৪ সালে ইউটিউবের সিইও হন তিনি৷ প্রথম দিন থেকেই গুগুলের সঙ্গে যুক্ত ছিলেন৷ অ্যালফাবেট আইএনসির সঙ্গে যুক্ত ছিলেন ২৫ বছর।

২০২২ সালে ইউটিউবের আয় ছিল ২৯.২ বিলিয়ন ডলার। যা অ্যালফাবেটের পুরো আয়ের ১০ শতাংশের অধিক৷ প্রায় ২৫ বছর ইউটিউব এববগ গুগলের দায়িত্ব ছাড়লেন সুসান৷

সুসানের পদত্যাগে গুগলের সহ নির্মাতা ল্যারি পেজ এবং সার্গেই বিন জানিয়েছেন, গুগলে একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুসান৷ মানুষের সমস্ত ব্যবহারের জিনিসেই তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। গুগলকে প্রথমে নিজের গ্যারেজ ভাড়া দেওয়ার পর গুগলকে নেতৃত্ব দিয়েছেন তিনি৷

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google