Star jalsha: পর্দায় ফিরছে “সৌগুন” জুটি, ত্রিকোণ প্রেমের রসায়ন নিয়ে আসছে “বালিঝড়”

সম্প্রতি, বেশ কিছুদিন ধরেই টেলি পাড়ায় শোনা যাচ্ছিলো এক নতুন ধারাবাহিক আসার খবর। স্টার জলসার(Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক ছিল খড়কুটো। সময়ের সাথে ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও ধারাবাহিকের সৌগুন ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

সম্প্রতি, বেশ কিছুদিন ধরেই টেলি পাড়ায় শোনা যাচ্ছিলো এক নতুন ধারাবাহিক আসার খবর। স্টার জলসার(Star jalsha) জনপ্রিয় ধারাবাহিক ছিল খড়কুটো। সময়ের সাথে ধারাবাহিকটি শেষ হয়ে গেলেও ধারাবাহিকের সৌগুন জুটি দর্শকের মনে গেঁথে গিয়েছিলো। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে ছিলেন কবে আবার এই জুটি ফিরবে? অবশেষে এলো সেই প্রতীক্ষিত প্রোমো ‘বালিঝড়’।

স্টার জলসার তরফে নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ পেয়েছে। আর তাতেই দেখা গেছে মুখ্য চরিত্রে অভিনয় করবেন দর্শকের খড়কুটো ধারাবাহিকের জুটি সৌগুন এছাড়াও এই ধারাবাহিকে থাকবেন আরেকজন অভিনেতা তিনি হলেন ইন্দ্রাশিস অর্থাৎ দর্শকের কাছে সেই জনপ্রিয় লালন। স্টার জলসার এই নতুন ধারাবাহিক আসার সাথে সাথেই এই খবরও প্রকাশ পেয়েছিলো যে অভিনেত্রী তৃনা সাহার সাথে অভিনেতা কৌশিক রায় ও অভিনেতা ইন্দ্রাশিষ রায় থাকবেন। আর প্রোমোতে সেই ঝলকই প্রকাশ পেল। 

   

আসছে এবার লীনা গাঙ্গুলির আরেক সৃষ্টি। এই গল্প এক ত্রিকোণ সম্পর্ককে ঘিরে। তিনটি মানুষ জোড়া, মহার্ঘ্য আর স্রোত। জোড়া ও স্রোত ভালোবাসে একে অপরকে। তবে জোড়ার বাবা চান মহার্ঘ্যর সাথে জোড়ার বিয়ে দিতে। এই ধারাবাহিকে অভিনেত্রী বাবা একজন রাজনৈতিক নেতা। মহার্ঘ্য তার কাছে বিশস্ত একজন।

অভিনেত্রীর বাবা ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ভরত কলকে। অন্যদিকে আরও অনেক চেনা অভিনেতা অভিনেত্রীকে এই ধারাবাহিকের ঝলকে দেখা গেছে এখানে থাকছেন ধূলোকনা ধারাবাহিকের দুই গুরুত্বপূর্ণ চরিত্র। অভিনেত্রী ময়না মুখার্জী, ও অভিনেত্রী প্রীতি বিশ্বাসকে দেখা গেছে। এছাড়াও বর্ষীয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় আছেন ধারাবাহিকে। 

অভিনেত্রীর বাবা রাজনৈতিক দলের নেতা তাই তিনি আকাশের চাঁদের সমান স্রোতের কাছে। তাই জোড়াকেও সে দূর থেকেই ভালোবাসবে। অন্যদিকে জোড়া স্রোতের কাছে যেতে গেলে তাকে বাঁধা দেয় মহার্ঘ্য। দর্শকের আবদার মিটিয়ে খড়কুটোর সৌগুন জুটিকে ফিরিয়ে আনলেও। এখানে সম্পর্কের সমীকরণটা একেবারেই আলাদা। এবার এই গল্পে কে ভিলেন আর কে নায়ক হয় সেটা ধারাবাহিক শুরুর পরেই বোঝা যাবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google