অরুণাচলে মুখোমুখি ভারত-চিন, আহত দুই পক্ষের ৩০

ফের মুখোমুখি ভারত ও চিন (India-China clash)। অরুণাচল প্রদেশের (Arunachal Prades) সীমান্ত সংলগ্ন তাংওয়াং এলাকায় ভারতীয় সেনাদের ওপর হামলা লাল ফৌজের৷ কমপক্ষে ৩০ জনের আহত হওয়ার খবর জানা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
India-China clash in Arunachal Pradesh

ফের মুখোমুখি ভারত ও চিন (India-China clash)। অরুণাচল প্রদেশের (Arunachal Prades) সীমান্ত সংলগ্ন তাংওয়াং এলাকায় ভারতীয় সেনাদের ওপর হামলা লাল ফৌজের৷ কমপক্ষে ৩০ জনের আহত হওয়ার খবর জানা গেছে৷ জানা গেছে, ৯ ডিসেম্বর হামলার ঘটনা জানা গেছে৷ ঘটনায় দুই পক্ষের ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্রের খবর, নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে হামলা চালায় চিনা ফৌজ। তখনই বাধা দিতে এগিয়ে যায় ভারতীয় সেনা। সেই সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয়৷ পরে তা রণক্ষেত্র আকার নিয়েছিল৷ সংঘর্ষের পরেই দুই পক্ষের সেনাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

   

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে পূর্ব লাদাখে মুখোমুখি সংঘর্ষ হয়েছিল ভারত ও চিনের৷ দুই পক্ষের ৪০ জন সেনা আহত হয়েছিল৷ তারপর থেকে দীর্ঘ সময় ধরে যুযুধান ছিল দুই পক্ষ৷ দুই প্রতিবেশী দেশের সম্পর্কের তিক্ততা বেড়েই চলেছিল৷ দীর্ঘ সময় ধরে একাধিক দুই পক্ষের মধ্যে সেন পর্যায়ের বৈঠক হয়। এমনকি দুই পক্ষের পদাধিকারীদের মধ্যে বৈঠকে হয়। সেই বৈঠকে চিঁড়ে ভিজলেও এখন অরুণাচলে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে৷

সূত্রের খবর, সীমান্তরেখা বরাবর তাওয়াং সেক্টরে আগে থেকেই বচসা চলছিল৷ তাওয়াংয়ের বেশ কিছুটা অংশ কার? তা নিয়ে চরম বিতর্ক শুরু হয়েছিল। ২০০৬ থেকেই ঘটনার সূত্রপাত৷ এখন আবার নতুন করে সংঘর্ষে জড়াতে দেখা গেল দুই পক্ষের সেনাকে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google