জনি কাউকোর পরিবর্ত ফুটবলার খুঁজে পেতে হিমশিম অবস্থা ATK মোহনবাগানের

হাঁটুর চোটের কারণে মোহনবাগানের (ATK Mohunbagan ) সেন্ট্রাল মিডফ্লিডার জনি কাউকো (Johnny Kauko) ফিনল্যান্ড ফিরে গিয়েছেন।আইএসএলের মাঝখানে জনি কাউকোর চোট বড় ধাক্কা নিঃসন্দেহে।তবে গা ছেড়ে বসে নেই টিম ...

By Rana Das

Published:

Follow Us
Johnny Kauko

হাঁটুর চোটের কারণে মোহনবাগানের (ATK Mohunbagan ) সেন্ট্রাল মিডফ্লিডার জনি কাউকো (Johnny Kauko) ফিনল্যান্ড ফিরে গিয়েছেন।আইএসএলের মাঝখানে জনি কাউকোর চোট বড় ধাক্কা নিঃসন্দেহে।তবে গা ছেড়ে বসে নেই টিম ম্যানেজমেন্ট।

সূত্রে খবর,জনি কাউকোর বিকল্প হিসেবে বেশ কয়েকটা প্রোফাইল জমা পড়েছে ATKমোহনবাগান থিঙ্ক ট্যাঙ্কের হাতে। এর মধ্যে ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফ্লিডার গুইলহার্ম,তুরস্কের সেন্ট্রাল মিডিও সালিহ উকান রয়েছে।

   

সূত্র মারফৎ খবর,দুই ফুটবলারের মধ্যে কোন ফুটবলারকে জনি কাউকোর বিকল্প হিসেবে সবুজ মেরুন জার্সিতে দেখা যেতে পারে তা নিয়ে এখন টানাপোড়েন অব্যাহত। আরও জানা গিয়েছে,টিম ম্যানেজমেন্ট চাইছে জল মেপে নিতে।দু-একদিনের মধ্যে আরও বেশ কয়েক জন ফুটবলারের প্রোফাইল জমা পড়ার কথা।তাই কাউকোর বিকল্প নিয়ে সিদ্ধান্তের বিষয়ে ‘ধীরে চলো’ নীতি নিয়েছে ATK মোহনবাগান টিম ম্যানেজমেন্ট। জনি কাউকোর বিকল্প ফুটবলার কে হবে এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্প্যানিশ কোচ হুয়ান ফেরান্দো।

সূত্রে আরও জানা গিয়েছে, জনি কাউকোর বিকল্প ফুটবলার বেছে নেওয়ার ক্ষেত্রে ফেরান্দোকে পুরো স্বাধীনতা দেওয়া হয়েছে, কোনও সিদ্ধান্ত আগেভাগে চাপিয়ে দেওয়া হবে না। প্রসঙ্গত, ATKমোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন,’ কাউকোর ইনজুরি গুরুতর, অস্ত্রোপচার করতে হবে’।আইএসএলে লিগ টপার হওয়ার হাতছানি মেরিনার্সদের সামনে।থিঙ্ক ট্যাঙ্ক চাইছে না হেলায় এই সুযোগ হারিয়ে ফেলতে।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google