Tollywood Gossip: প্যান্ট-শার্ট পরে ফুলশয্যা করে ট্রোলের মুখে ঋদ্ধি-খড়ি

Tollywood Gossip: এই মুহূর্তে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে দর্শকদের পছন্দের লিস্টে রয়েছে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকটি। ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং গৌরব ...

By Rana Das

Published:

Follow Us
Bengali serial in the face of trolls wearing pants and shirts

Tollywood Gossip: এই মুহূর্তে বাংলা ধারাবাহিক গুলির মধ্যে দর্শকদের পছন্দের লিস্টে রয়েছে স্টার জলসার গাঁটছড়া ধারাবাহিকটি। ধারাবাহিকটির মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী সোলাঙ্কি রায় এবং গৌরব চ্যাটার্জী। বেশ কিছুদিন ধারাবাহিক থেকে বিরতি নিয়ে ফের ছোটো পর্দায় ফিরেছেন সোলাঙ্কি। গৌরব আর সোলাঙ্কির জুটিকে বরাবরই পছন্দ করেছেন দর্শকমহল।

শুরুর দিকে এই ধারাবাহিক টিআরপি লিস্টে ভালো ফলাফল করলেও বর্তমানে খুব একটা ভালো ফলাফল চোখে পড়ছে না। টিআরপি রেট বেশ অনেকটাই নিচে নেমে গিয়েছে এখন। তাই আবারো নতুন করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে গাঁটছড়া।

   

এই মুহূর্তে ধারাবাহিকে দেখানো হচ্ছে ঋদ্ধি এবং খড়ির দ্বিতীয় ফুলশয্যার পর্ব। অবশেষে সব বিপদ কাটিয়ে উঠে ঋদ্ধি খড়ি আবার এক হয়েছে। দুজনের মধ্যে মিটে গিয়েছে ভুল বোঝাবুঝি। এই দৃশ্যই তো দর্শক এতদিন ধরে দেখতে চেয়েছিল দর্শকমহল। অবশেষে দর্শকদের সেই ইচ্ছে পূরণ হল।

সমস্ত বিপদ কেটে যাওয়ার পরে বাড়ির সবাই ঋদ্ধি এবং খড়ির ফুলশয্যার আয়োজন করেছে। আর এবারে সেই ফুলশয্যার দৃশ্য দেখেই ট্রোলের শিকার গাঁটছড়া। ধারাবাহিকে ঋদ্ধি এবং খড়ির ফুলশয্যায় দেখানো হয়েছিল ঋদ্ধি প্যান্ট শার্ট পরে ফুলশয্যার ঘরে ঢুকলেও সকালবেলা সেই প্যান্ট শার্ট পড়েই আবার ঘুম থেকে ওঠে। আর এই দেখেই হাসাহাসি শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বাস্তবের সঙ্গে কোন মিল না পেয়ে দর্শকেরা এমন কটাক্ষ করেছেন। অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে লিখেছেন ফুলশয্যারটা তো দেখা হলো না, আবার অনেকে লিখেছেন আদেও ফুলশয্যা হয়েছে তো? এই নিয়ে সোস্যাল মিডিয়ায় নানান ধরনের মন্তব্য করেছেন দর্শকমহল।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google