Monday, May 25, 2026
Home Offbeat News Fake:বিশ্বে আবির্ভূত ভুয়ো মহাকাশচারী ! মহিলারা সাবধান

Fake:বিশ্বে আবির্ভূত ভুয়ো মহাকাশচারী ! মহিলারা সাবধান

ভুয়ো শিক্ষক, পুলিশ, গোয়েন্দা সবই আছে বিশ্বে। বাকি ছিল মহাকাশ। সেখান থেকে নেমে এলো এক ভুয়ো মহাকাশচারী (Fake Astronaut) ! তাকে নিয়ে মহাকাশ বিজ্ঞানীদের মধ্যে হই হই পড়েছে। জাপানে (Japan) খোঁজ মিলেছে এই ব্যাক্তির।

- Advertisement -

কে এই ভুয়ো মহাকাশচারী? বিবিসির খবর, জাপানের এক ভুয়ো মহাকাশচারীর বিষয়ে জানা যাচ্ছে। তিনি নিজে মহাকাশে ঘুরে এসেছেন। আবার টাকার বিনিময়ে মহাকাশ নিয়ে যেতে অফার দিচ্ছেন।

   

এই ভুয়ো মহাকাশচারীর টোপে পা দিয়ে বিপুল পরিমাণ অর্থ হারিয়েছেন কয়েকজন। অভিযোগ, এই ব্যক্তি মহাকাশ নিয়ে রোমাঞ্চকর গল্প বলেন। তার কথার ফাঁদে পড়ে এক জাপানি মহিলা প্রেমে পড়েন। তাঁকে মহাকাশে উড়িয়ে দিতে প্রচুর টাকা চান ওই ব্যক্তি।

ওই ব্যক্তি নিজেকে রাশিয়ার একজন মহাকাশচারী হিসেবে পরিচয় দিয়েছিলেন। মহাকাশ থেকে ফিরেই বিয়ে করবেন বলেও প্রতিশ্রুতি দেন। আর এরপরই ভুয়ো মহকাশচারী জাপানী ওই মহিলার কাছে ৩০ লক্ষ টাকা চেয়ে বসেন। প্রেমে মশগুল মহিলা টাকা দেন। তারপর মিলিয়ে গেছেন সেই মহাকাশচারী।

বিবিসির খবর গত জুন মাসে ইনস্টাগ্রাম মারফত ৬৫ বছর বয়সী জাপানী ওই নারীর সঙ্গে ভুয়া মহাকাশচারীর পরিচয় হয়।

Follow on Google