TET Scam: সিবিআই জেরার আগেই গ্রেফতারিতে নিষেধাজ্ঞা, মানিকের জন্য সুপ্রিম নির্দেশ

আপাত স্বস্তি। মঙ্গলবার সিবিআই জেরার ঠিক আগেই TMC বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। বু়ধবার পর্যন্ত কোনও গ্রেফতারি নয়। নির্দেশ ...

By Rana Das

Published:

Updated:

Follow Us
Manik Bhattacharya

আপাত স্বস্তি। মঙ্গলবার সিবিআই জেরার ঠিক আগেই TMC বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে সাময়িক স্বস্তি দিল সুপ্রিম কোর্ট। বু়ধবার পর্যন্ত কোনও গ্রেফতারি নয়। নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। টেট দুর্নীতির তদন্তে (TET Scam) রক্ষাকবচ পেলেন মানিক ভট্টাচার্য।

টেট দুর্নীতির তদন্তে মঙ্গলবার রাত ৮ টার মধ্যে তলব করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল কংগ্রেস বিধায়ক মানিক ভট্টাচার্যকে । মানিককে জিজ্ঞাসাবাদ করে সঠিক উত্তর না পেলে তাঁকে আজই হেফাজতে নিতে পারে (CBI) সিবিআই এমন আশঙ্কা করেছিল তৃণমূল। কংগ্রেস। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ মাত্র একদিনের স্বস্তি বলে রাজনৈতিক মহলের কটাক্ষ।

   

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে একাধিক প্রশ্ন তুলেছিল আদালত৷  নজিরবিহীন দুর্নীতি উঠে আসতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারিত করে আদালত৷

কার নির্দেশে ওএমআর শিট নষ্ট? এর সঙ্গে কারা যুক্ত। ২০ লক্ষ পরীক্ষার্থীদের মধ্যে কাদের ওএমআর শিট নষ্ট করা হয়েছে? খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পাহাড় প্রমাণ দুর্নীতির উদাহরণ উল্লেখ করে ইডি। চার্জশিটে রয়েছে মানিক ভট্টাচার্যের নাম। রক্ষাকবচ নিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক। কিন্তু তাতে কোনও ফায়দা হয়নি

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে চরম দুর্নীতির কথা একাধিক অভিযোগে উল্লেখ রয়েছে। সেখানে কোথাও লেখা রয়েছে টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে। আবার কোথাও লেখা সাদা খাতা জমা দিয়ে হয়েছে নিয়োগ। নিয়োগের ক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তিদের তালিকাকেও গুরুত্ব দেওয়া হয়ে বলেও অভিযোগ উঠেছিল। এবার গোটা বিষয়ে আজ মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

ভিডিও নিউজ দেখুন

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google