Deucha Panchami : ‘মমতার ইচ্ছায় কয়লাখনিতে উচ্ছেদ চলবে না’, কলকাতায় বিরাট আদিবাসী বিক্ষোভ

মাদল বাজছে। সঙ্গে আছে তীর ধনুক। চিরাচরিত আদিবাসী রীতি মেনে চলছে বিক্ষোভ। দাবি, কোনওভাবেই মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) ইচ্ছায় দেউচা পাঁচামিতে (Deucha Panchami) কয়লাখনি করার নামে উচ্ছেদ চলবে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

মাদল বাজছে। সঙ্গে আছে তীর ধনুক। চিরাচরিত আদিবাসী রীতি মেনে চলছে বিক্ষোভ। দাবি, কোনওভাবেই মুখ্যমন্ত্রী মমতার (Mamata Banerjee) ইচ্ছায় দেউচা পাঁচামিতে (Deucha Panchami) কয়লাখনি করার নামে উচ্ছেদ চলবে না। বীরভূম (Birbhum) থেকে আসা আদিবাসীদের বিক্ষোভে (Tribal Protest) মহানগর কলকাতা সরগরম।

সকাল থেকেই অবরুদ্ধ কলকাতা শহর। এমজি রোড, উত্তর কলকাতামুখী সেন্ট্রাল অ্যাভিনিউ, বেন্টিঙ্ক স্ট্রিট, গণেশচন্দ্র অ্যাভিনিউ, ধর্মতলা চত্বর-সহ প্রায় কলকাতার মধ্য পুরোটাই থমকে যায়। প্রায় সাত হাজার মানুষ এদিন জমায়েত করেন।

   

বিক্ষোভকারী আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগণা মহলের দাবি, কয়লা খাদানের নাম করে দেউচা পাঁচামি থেকে উচ্ছেদ করা চলবে না। সাঁওতালি শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে হবে। একাধিক দাবিতে আজ কলকাতার রানী রাসমণি রোডে বিশাল বিক্ষোভে

একইসঙ্গে আরও অভিযোগ, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের উপরে আদিবাসীদের দেবতা মারাংবুরু উপাসনা স্থলে পাম্প স্টোরেজ প্রজেক্টে নষ্ট হচ্ছে আদিবাসীদের ধর্মীয় স্থান। সেই নির্মাণের বিরোধিতা হচ্ছে বিক্ষোভ সমাবেশ থেকে।

মুখ্যমন্ত্রী বারবার দাবি করেছেন প্রস্তাবিত কয়লাখনি হলে বিপুল কর্মসংস্থান হবে দেউচা পা়ঁচামিতে। তবে স্থানীয় আদিবাসীরা মানতে নারাজ। তাদের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর আশ্বাসে কোনও বিশ্বাস নেই।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google