Minakashi Mukherjee: ইনসাফ মিছিল থেকে চিৎকার ‘ধর্মতলা তৃণমূলের বাপের জমিদারি নয়’

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  যদি মনে করেন তিনিই একমাত্র ধর্মতলায় জনসভা করতে পারবেন তাহলে তিনি ভুল করছেন। ‘ধর্মতলা তৃণমূলের বাপের জমিদারি নয়’ এমনই চিৎকার আসল সিপিআইএমের (CPIM) ছাত্র ...

By Rana Das

Published:

Follow Us

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)  যদি মনে করেন তিনিই একমাত্র ধর্মতলায় জনসভা করতে পারবেন তাহলে তিনি ভুল করছেন। ‘ধর্মতলা তৃণমূলের বাপের জমিদারি নয়’ এমনই চিৎকার আসল সিপিআইএমের (CPIM) ছাত্র যুব সংগঠনের জমায়েত থেকে। পুলিশের অনুমতি না থাকলেও ইনসাফ সমাবেশ করতে অনড় বাম যুবনেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মু়খার্জি। তিনি চ্যালেঞ্জ করেছেন মমতাকে।

Minakshi Mukherjee

   

প্রত্যাশার চেয়ে বেশী মানুষ আসছে, ইনসাফ সভা নিয়ে মন্তব্য মীনাক্ষীর। আনিস হত্যাকারীদের বিচারের দাবি ও দুর্নীতি বিরোধী চোর ধরো জেলে ভরো স্লোগান তুলে বাম যুব সংগঠনের সমাবেশ ছড়িয়ে গেল ভিক্টোরিয়া হাউস পর্যন্ত। এখানেই ইনসাফ সমাবেশ করতে অনুমতি চেয়েও পায়নি এসএফআই, ডিওয়াইএফআই। লালবাজারে ডেকে বাম যুবনেত্রী মীনাক্ষীকে সতর্ক করে দেয় কলকাতা পুলিশ। তবে মীনাক্ষী নিজ অবস্থানে অনড় ছিলেন। পরে স্খান পাল্টে দিলেও ভিক্টোরিয়া হাউস পর্যন্ত জমায়েত ছড়িয়ে গেছে। কলকাতায় বাম স্রোত।

ধর্মতলার উদ্দেশ্যে দলীয় সমর্থকরা

দুরপাল্লার ট্রেন বাসে করে বাম ছাত্র-যুব কর্মীরা উপস্থিত হচ্ছেন একে একে। বাঁকুড়া, পুরুলিয়া থেকে একে একে কর্মীরা ভিড় জমাতে শুরু করেছেন।  তিনটি মিছিলে জমায়েত।  সেখান থেকেই শাসক দলের বিরুদ্ধে তোপ দাগবেন বাম নেতৃত্ব।  বাম নেত্রী মীনাক্ষী মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, জেলা থেকে তাঁদের যে প্রত্যাশা ছিল, তার থেকে বেশী কর্মীরা উপস্থিত হচ্ছেন। একে একে শিয়ালদহ স্টেশন থেকে কর্মীরা আসতে শুরু করেছেন বলে জানা গেছে। সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ঐতিহাসিক সমাবেশ করতে চান তাঁরা 

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google