SSC Scam: আরও ছদিনের সিবিআই হেফাজতে শান্তিপ্রসাদ-অশোক

এসএসসি দুর্নীতি (SSC scam) কাণ্ডে নয়া মোড়। এবার দুর্নীতি মামলায় এসএসসিএ প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে আরো ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এসএসসি দুর্নীতি (SSC scam) কাণ্ডে নয়া মোড়। এবার দুর্নীতি মামলায় এসএসসিএ প্রাক্তন উপদেষ্টা কমিটির দুই সদস্য শান্তিপ্রসাদ সিনহা ও অশোক সাহাকে আরো ৫ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আলিপুর কোর্ট।

বুধবার দুই জনকে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল সিবিআই। সিবিআই-এর সেই আবেদন মঞ্জুর করে আদালতের তরফে দুজনকে ২২ অগাস্ট হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

   

বুধবার আদালতের কাছে সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ কোন এক্তিয়ারে চাকরির সুপারিশ করতেন? এক্তিয়ারের বাইরে গিয়ে নিয়োগ করেছে শান্তিপ্রসাদ সিনহা।
সিবিআইয়ের আইনজীবী বলেন, নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে গত সাত দিন ধরে একাধিক তথ্য পেয়েছে সিবিআই। সেই সমস্ত তথ্যকে সামনে রেখে আগামী দিনে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত ১০ জুলাই এই দুই প্রাক্তন উপদেষ্টাকে নিজেদের হেফাজতের নেয় সিবিআই। সূত্রের খবর, তথ্য গোপন করার অভিযোগে তাঁদের গ্রেফতার করেছে সিবিআই। তদন্তের সময়ে তদন্তকারীদের বিভ্রান্ত করার অভিযোগও উঠেছে শান্তি প্রসাদ সিনহার বিরুদ্ধে। সিবিআইয়ের এফআইআরে ১ নম্বরে নাম রয়েছে শান্তিপ্রসাদ সিনহার।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google