Emami East Bengal: কে এই ইমামি ইস্টবেঙ্গলের নতুন রিক্রুট চারালামবোস? জেনে নিন

একসঙ্গে পাঁচ বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। যার মধ্যে তিনজন এর আগে ইন্ডিয়ান সুপার লিগে লিখেছেন। দুজনে ভারতে নতুন। সাইপ্রাসের ফুটবলার নেওয়ার জল্পনা সত্যি ...

By Rana Das

Published:

Follow Us
Charalambos Kyriakou

একসঙ্গে পাঁচ বিদেশি ফুটবলারকে নিশ্চিত করেছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। যার মধ্যে তিনজন এর আগে ইন্ডিয়ান সুপার লিগে লিখেছেন। দুজনে ভারতে নতুন।

সাইপ্রাসের ফুটবলার নেওয়ার জল্পনা সত্যি হয়েছে। সে দেশের জাতীয় দলে খেলা মাঝমাঠের ফুটবলারকে ইস্টবেঙ্গল সই করিয়েছে। নাম – Charalambos Kyriakou। বাংলায় লিখলে, চারালামবোস কিরিয়াকউ।

   

২৭ বছর বয়সী এই ফুটবলার মূলত মাঝমাঠের খেলোয়াড়। পেশাদার ক্লাব কেরিয়ার একেবারেই দীর্ঘ নয়। মাত্র দুটি ক্লাবে খেলেছেন। যার মধ্যে একটি ক্লাবে লোনে। দশটি মরসুম তিনি খেলেছেন Apollon Limassol FC ক্লাবে। এক মরসুমের জন্য লোনে খেলেছিলেন পর্তুগালের G.D. Estoril Praia ক্লাবে। এরপর আবার ফিরে গিয়েছিলেন পুরনো ক্লাবে।

কেরিয়ারে খুব বেশি গোল করেননি। হাতে গোনা কিছু ম্যাচে লক্ষ্যভেদ করেছেন। জাতীয় দলের হয়েও গোল করেননি। দেশের হয়ে খেলেছেন তিরিশটির কাছাকাছি ম্যাচ।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google