Peter Hartley: দলের অধিনায়কের সাথে চুক্তি বাড়াল জামশেদপুর এফসি

অধিনায়ক Peter Hartley – এর সাথে একবছরের চুক্তি বাড়ালো জামশেদপুর এফসি।হার্টলের পারফরম্যান্স গত মরশুম সমর্থক খুবই মনোগ্রাহী হয়ে উঠেছিলো। দলের অত্যন্ত প্রভাবশালী ফুটবলার তিনি।তিনটে গোল’ও করেছিলেন। ক্লাবের সাথে ...

By Rana Das

Published:

Follow Us
Jamshedpur FC ,captain, Peter Hartley, Football

অধিনায়ক Peter Hartley – এর সাথে একবছরের চুক্তি বাড়ালো জামশেদপুর এফসি।হার্টলের পারফরম্যান্স গত মরশুম সমর্থক খুবই মনোগ্রাহী হয়ে উঠেছিলো। দলের অত্যন্ত প্রভাবশালী ফুটবলার তিনি।তিনটে গোল’ও করেছিলেন।

ক্লাবের সাথে নতুন চুক্তি সাড়ার পর হার্টলে বলেছেন, ” জামশেদপুরের হয়ে গত মরশুম আমার কাছে অত্যন্ত স্পেশাল গেছে।শুধুমাত্র লিগ শিল্ড জিতিনি,আইএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করেছিলাম আমরা।এবারও ‘ চ‍্যাম্পিয়ান্স অফ ইন্ডিয়া’ শিরোপা পাওয়াটাই লক্ষ‍্য আমাদের।জামশেদপুর অত্যন্ত বিশেষ একটা ক্লাব।ফের আরেকবার এই ক্লাব’কে নিজের বাড়ি হিসেবে পেয়ে অত্যন্ত আনন্দিত আমরা।”

   

এদিকে, দলের রক্ষন’কে জোড়ালো করতে Muhammed Uvais – কে দলে নিলো জামশেদপুর এফসি।২০২৫ সাল অবধি তার সাথে চুক্তি সেরেছে ক্লাব।

গত মরশুমে আইলিগে একটিও ম‍্যাচ মিস করেনি এই ফুটবলার।এরফলে আইলিগ চ‍্যাম্পিয়ান হয় গোকুলাম কেরালা।গোল করার পাশাপাশি গোল’ও করিয়েছেন।গোকুলামের এএফসি কাপে অভিষেক বছরে তিনটে ম‍্যাচ’ও খেলেছিলেন।এছাড়া তিনি বেঙ্গালুরু ইউনাইটেডে খেলেছিলেন।

নতুন দলে যোগদান করার পর উভাইস বলেছেন, “গতকয়েক বছর আমার দারুণ কেটেছে।গত মরশুম আইলিগ জিতেছি, এবার ইন্ডিয়ার চ‍্যাম্পিয়ান দলে যোগ দিলাম।আইএসএলে খেলার স্বপ্ন দেখতাম, সেই স্বপ্ন পূরণ হলো।তার পাশাপাশি জামশেদপুরে খেলার সুযোগ পেয়ে আরও ভালো লাগছে।আমার মনে হয়েছিল এটাই আমার কেরিয়ারের সঠিক সময় এই ক্লাবে যোগ দেওয়ার।”

“গতবারের আইলিগ চ‍্যাম্পিয়ান গোকুলাম কেরালার অন‍্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলার উভাইস।একজন প্রকৃত ফুটবলার হয়ে ওঠার সমস্ত গুন মজুদ তার মধ্যে।মানসিক ভাবেও দারুণ শক্তিশালী । আমি নিশ্চিত প্রথম একাদশে সুযোগ পেতে বাকী পাঁচজন ফুটবলার’কে যথেষ্ট বেগ দেবে ও।” – বলেছেন জামশেদপুরের কোচ এডি বুথরয়েড।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google