অষ্টম পে কমিশনে সরকারি কর্মচারীদের লটারি! বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা

নয়াদিল্লি: অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) কবে লাগু হবে? ডিএ (DA), বেতন থেকে শুরু করে পেনশন কতটা বাড়বে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে…

8th Pay Commission Fitment Factor

নয়াদিল্লি: অষ্টম বেতন পে কমিশন (8th Pay Commission) কবে লাগু হবে? ডিএ (DA), বেতন থেকে শুরু করে পেনশন কতটা বাড়বে? এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দেশজুড়ে কোটি কোটি কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মনে। অষ্টম পে কমিশনের জন্য কার্যত চাতক পাখির মতো অপেক্ষা করছেন সকলে। তবে এই মুহূর্তের সবচেয়ে আলোচিত বিষয় হলো ‘ফিটমেন্ট ফ্যাক্টর’ (Fitment Factor) এবং এর হাত ধরে ন্যূনতম মূল বেতন (Basic Pay) এক ধাক্কায় ৬৯,০০০ টাকা হওয়া সংক্রান্ত জল্পনা। সত্যিই কি তাই? চলুন জানা যাক আসল সমীকরণ।

কী এই ফিটমেন্ট ফ্যাক্টর?

সহজ কথায় বলতে গেলে, ফিটমেন্ট ফ্যাক্টর হল একটি গুণক সূত্র (Multiplier), যার মাধ্যমে সরকারি কর্মচারীদের পুরনো মূল বেতনকে নতুন বেতনে রূপান্তরিত করা হয়। সপ্তম বেতন কমিশনে এই ফিটমেন্ট ফ্যাক্টর ছিল ২.৫৭। যার ফলে ষষ্ঠ বেতন কমিশনের সর্বনিম্ন ৭,০০০ টাকা মূল বেতন একলাফে বেড়ে হয়েছিল ১৮,০০০ টাকা।

   

৬৯,০০০ টাকার জল্পনা এবং অঙ্কের হিসেব

বর্তমানে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠনগুলো মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার খরচের কথা মাথায় রেখে ফিটমেন্ট ফ্যাক্টর ৩.৮ থেকে ৩.৮৩৩ গুণ করার জোরালো দাবি জানাচ্ছে। যদি সরকার এই দাবি মেনে নেয়, তবে ন্যূনতম বেতনের হিসেবটি দাঁড়াবে ঠিক এইরকম-

৩.৮ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: 18,000×3.8=68,400 টাকা। অর্থাৎ ন্যূনতম মূল বেতন হবে প্রায় ৬৮,৪০০ টাকা।

৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টর হলে: 18,000×3.833=68,994 টাকা। অর্থাৎ ন্যূনতম মূল বেতন ছুঁয়ে ফেলবে প্রায় ৬৯,০০০ টাকা!

গুরুত্বপূর্ণ তথ্য: অষ্টম বেতন কমিশন গত ২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত হলেও, এর চূড়ান্ত সুপারিশগুলি এখনও চূড়ান্ত বা অমীমাংসিত অবস্থায় রয়েছে।

সরকার কি মানবে এই দাবি?

বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির বাজারে কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে এবার বেতন বৃদ্ধি উল্লেখযোগ্য হতে পারে। তবে এই ৩.৮৩৩ ফিটমেন্ট ফ্যাক্টরের দাবি সরকার পুরোপুরি মেনে নেবে, নাকি এর মাঝামাঝি কোনো রফাসূত্রে আসবে, তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্র সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তি প্রকাশের পরেই এই বিষয়ে আসল ছবিটা পরিষ্কার হবে।