Armando Colaco: ফের কোচিংয়ে ফিরছেন আর্মান্দো কোলাসো

ভারতীয় ফুটবলে বিদগ্ধ কোচেদের মধ্যে একজন হলেন আর্মান্দো কোলাসো (Armando Colaco)। তার বিষয় আলাদা করে বিশেষ কোনও পরিচয় দেওয়ার প্রয়োজন নেই‌। ২০১৬ সালে এফসি বার্দেজ’কে কোচিং করানোর পর ...

By Rana Das

Published:

Follow Us
Armando Colaco

ভারতীয় ফুটবলে বিদগ্ধ কোচেদের মধ্যে একজন হলেন আর্মান্দো কোলাসো (Armando Colaco)। তার বিষয় আলাদা করে বিশেষ কোনও পরিচয় দেওয়ার প্রয়োজন নেই‌। ২০১৬ সালে এফসি বার্দেজ’কে কোচিং করানোর পর দীর্ঘদিন ফুটবল মাঠের থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন তিনি। তার অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ফের কবে মাঠে ফিরবেন ভারতীয় ফুটবলের অন‍্যতম সেরা কোচ।এ বার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে।

তার কাছে প্রস্তাব ছিলো স্পোর্টিং ক্লাব দে গোয়ার কোচ হওয়ার। সেই প্রস্তাব গ্রহণ করেছেন তিনি। আগামী শুক্রবার নতুন ক্লাবের দায়িত্ব গ্রহণ করতে চলেছেন কোলাসো‌। তার সাথে তিন বছরের চুক্তি হয়েছে এই ক্লাবের।২০০৫ থেকে ২০১২ সাল অবধি ডেম্পো’কে টানা পাঁচবার লিগ চ‍্যাম্পিয়ান করিয়েছিলেন এই ভারতীয় কোচ। পরবর্তী সময়ে ভারতের পাশাপাশি ইস্টবেঙ্গল’এর কোচের পদেও দেখা গেছে তাকে।

   

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google