বয়সকে তুড়ি মেরে সোনা জিতলেন ৯৪-এর ভগবনী দেবী

বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা ফের একবার প্রমাণ করে দিলেন ভগবনী দেবী (Bhagwani Devi)। ৯৪ বছর বয়সে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণ এবং দুটি ব্রোঞ্জ পদক ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

বয়স যে শুধুমাত্র একটা সংখ্যা, তা ফের একবার প্রমাণ করে দিলেন ভগবনী দেবী (Bhagwani Devi)। ৯৪ বছর বয়সে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে একটি স্বর্ণ এবং দুটি ব্রোঞ্জ পদক জিতে নিলেন তিনি।

৯৪ বছর বয়সে এই কাজ করে সকলের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন ভগবনী। তিনি প্রমাণ করেছেন যে বয়স একটি সংখ্যা মাত্র। যদি কোনও ব্যক্তির কোনও কিছু করার ইচ্ছাশক্তি থাকে তবে তিনি অবশ্যই সফল হন। ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে সোনার পদক জিতে সেটাই প্রমাণ করে দিয়েছেন হরিযানার ভগবনী দেবী।

   

ফিনল্যান্ডের ট্যাম্পেরেতে ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে মাত্র ২৪.৭৪ সেকেন্ডে স্বর্ণপদক জিতেছেন ভগবনী দেবী। সেই সঙ্গে শট পুটে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। ক্রীড়া মন্ত্রক ভগবতীকে তার দর্শনীয় জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে। তাঁর ছবি-সহ একটি অভিনন্দন বার্তা লিখেছে মন্ত্রক।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google