দলের এই দুই যুব ফুটবলারের চুক্তি বাড়াল ATK Mohun Bagan

হুয়ান ফেরান্ডো কোচ হয়ে আসার পর এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) যুব সম্প্রদায় ফুটবলারের উপর ভরসা করার প্রবনতা অনেকটাই বেড়েছে। তাই যেকোনো প্রতিভাবান যুব ফুটবলার’দের ধরে রাখতে তৎপর ...

By Rana Das

Published:

Follow Us
Abhishek Suryavanshi and Ravi Bahadur Rana

হুয়ান ফেরান্ডো কোচ হয়ে আসার পর এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan) যুব সম্প্রদায় ফুটবলারের উপর ভরসা করার প্রবনতা অনেকটাই বেড়েছে। তাই যেকোনো প্রতিভাবান যুব ফুটবলার’দের ধরে রাখতে তৎপর তারা।

দলের যুব ফুটবলার অভিষেক সূর্যবংশী (Abhishek Suryavanshi) ও রবি বাহাদুর রানার (Ravi Bahadur Rana) সাথে তিন বছরের চুক্তি বাড়ালো এটিকে মোহনবাগান।এর আগেই আমরা দেখেছিলাম আর্শ আনোয়ারের সাথে চুক্তি বাড়িয়েছিল সংশ্লিষ্ট ক্লাব।

   

এদিকে,এখনও অবধি এটিকে মোহনবাগানের ষষ্ঠ বিদেশি ফুটবলার কে হবেন, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু এর’ই মাঝে একাধিক ফুটবলারের নাম জড়িয়েছে এটিকে মোহনবাগানের সাথে। তালিকায় নতুন সংযোজন হয়েছিল ইংল্যান্ডের অ্যান্ডি ক‍্যারলের নাম ।

শোনা যাচ্ছিলো লিভারপুলের প্রাক্তন এই ফুটবলার’কে প্রস্তাব দিয়েছে সবুজ মেরুন, তিনি যোগ দেবেন ক্লাবে সেটাও একপ্রকার নিশ্চিত হয়েছিল,কিন্তু পরবর্তী সময় শোনা যায় যে একটা পুরনো চোটের জন্যে তার অপারেশনের প্রয়োজন আছে।খানিকটা সময় লাগবে তাই। কিন্তু এখন জানা যাচ্ছে ক‍্যারলের সাথে তার কোনও কথাই হয়নি। পুরো বিষয়টাই ভিত্তিহীন।তাই ময়দানে আরও পাঁচটা গুজবের এই খবরটা’ও গুজবে পরিনত হলো।

প্রসঙ্গত, ইংল্যান্ডের জাতীয় দলের হয়ে ৯ ম‍্যাচ খেলা এই ফুটবলার লিভারপুলের পাশাপাশি খেলেছে ওয়েস্ট হ‍্যাম ইউনাইটেড,নিউ ক‍্যাসেল ইউনাইটেড,প্রেস্টন নর্থ এন্ড,রিডিং এর মতো ক্লাবে।বর্তমানে তিনি খেলেন ইংল্যান্ডের সেকেন্ড টায়ারের ক্লাব ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে।একটা সময় প্রিমিয়ার লিগে প্রতিনিধিত্ব করতো এই ক্লাব।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google