ডেয়ারি বিভাগে চলছে নিয়োগ, মিলবে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন

আপনি কি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। কারণ অসম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) প্ল্যান্ট ম্যানেজার এবং এর সমতুল্য পদে নিয়োগের কথা ঘোষণা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
job

আপনি কি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? তাহলে আপনার জন্য রইল এই প্রতিবেদনটি। কারণ অসম পাবলিক সার্ভিস কমিশন (এপিএসসি) প্ল্যান্ট ম্যানেজার এবং এর সমতুল্য পদে নিয়োগের কথা ঘোষণা করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়োগ হবে ডেয়ারি ডেভেলপমেন্ট বিভাগে। দুগ্ধ উন্নয়ন বিভাগের প্ল্যান্ট ম্যানেজার ছাড়াও চিলিং প্ল্যান্ট সুপারভাইজার/ সুপারভাইজার। Milk Tester/Assistant Rural Dairy Extension Officer (AEDEO)/Assistant Distribution Officer (ADO) পদে নিয়োগ করা হবে। এই নিয়োগের জন্য আবেদন করার শেষ তারিখ ১৮ জুলাই, ২০২২। গত ১৮ জুন থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অসম পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে।

   

প্রার্থীদের ডেইরি টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তিটি দেখতে হবে।

পে স্কেল- ৩০০০০/- থেকে ১১০০০০/-
গ্রেড পে- ১২,৭০০/-
পে ব্যান্ড-৪

আবেদনকারীর বয়স হতে হবে কমপক্ষে ২১ বছর এবং সর্বোচ্চ ৩৮ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমায় ছাড় পাবেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google