চ‍্যাম্পিয়ন্স লিগে খেলা স্প‍্যানিশ ফুটবলারকে দলে নিয়ে চমক দিল এই ক্লাব

বছর দুয়েক পর ওড়িশা এফসি’তে (Orissa FC) ফিরলেন স্প‍্যানিশ সেন্টার ব‍্যাক কার্লোস ডেলগাডো (Carlos Delgado)। রবিবার ক্লাবের তরফ থেকে এই খবর শেয়ার করা হয়েছে।এর আগে ২০১৯-২০২০ মরশুমে ‘দ‍্য ...

By Rana Das

Published:

Follow Us
Carlos Delgado

বছর দুয়েক পর ওড়িশা এফসি’তে (Orissa FC) ফিরলেন স্প‍্যানিশ সেন্টার ব‍্যাক কার্লোস ডেলগাডো (Carlos Delgado)। রবিবার ক্লাবের তরফ থেকে এই খবর শেয়ার করা হয়েছে।এর আগে ২০১৯-২০২০ মরশুমে ‘দ‍্য জাগারনটস’দের হয়ে ১৬ ম‍্যাচ খেলেছিলেন এই ফুটবলার।

স্প‍্যানিশ ক্লাব মালাগা’র ইউথ প্রোডাক্ট ডেলগাডো একদশক আগে ক্লাবের বি দলের হয়ে অভিষেক করেন।এরপর বিভিন্ন সময় Real Valladolid, UD Almeria, Sparta Rotterdam এর মতো ক্লাবের রিজার্ভ দলে খেলার পর ২০১২ সালে মালাগার বি দলে সই করেন তিনি।ক্লাবের সিনিয়র দলের হয়ে চ‍্যাম্পিয়ান্স লিগের আসরে লিঁলের বিপক্ষে অভিষেক করেন তিনি ।ওড়িশা এফসি’তে যোগদান করার আগে স্পেনের তৃতীয় ডিভিশনের ক্লাব Castellon- এ খেলতেন তিনি।

   

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google