ইস্টবেঙ্গলের দল গঠন করাকে কেন্দ্র করে এখন তৈরি হয়েছে বড় প্রশ্ন

এখনও মিটল না ইস্টবেঙ্গল (East Bengal)- ইমামি’র চুক্তি জঁট। ইতিমধ্যে দুইবার বৈঠক সেরেছে দুই পক্ষ। দুই পক্ষের থাকে এবংআইনজীবী’রা নিজেদের শলা পরামর্শ করে চুক্তির খসড়া তৈরী করেছিল। বর্তমানে ...

By Rana Das

Published:

Follow Us
East-Bengal

এখনও মিটল না ইস্টবেঙ্গল (East Bengal)- ইমামি’র চুক্তি জঁট। ইতিমধ্যে দুইবার বৈঠক সেরেছে দুই পক্ষ। দুই পক্ষের থাকে এবংআইনজীবী’রা নিজেদের শলা পরামর্শ করে চুক্তির খসড়া তৈরী করেছিল। বর্তমানে সেই চুক্তি ভালো ভাবে খতিয়ে দেখছে ইমামি’র কর্তারা।

মঙ্গলবার তাদের তরফে একজন প্রতিনিধি উপস্থিত হয়েছেন কলকাতায়। তিনি চুক্তি পত্রে সই করলেও সমস্ত সমস্যার সমাধান হবে বলে আশা করছেন লাল হলুদ কর্তারা, তারাও দেখবেন চুক্তিপত্রে কোনো কিছু বদলের প্রয়োজন আছে কিনা, এই জন্যে এখনও অবধি দলগঠনের কাজ জোর কদমে শুরু করতে পারছে না এই ক্লাব। তাই কবে যে সমস্যা মিটবে সেটাই এখন বোঝা মুস্কিল ।

   

এদিকে, দল গঠন কবে হবে তা এখনও অবধি ঠিক না হলেও, আগামী মরশুমে আর্জেন্টিনার ‌এক মিডফিল্ডার’কে দলে নিতে ঝাপাচ্ছে ইস্টবেঙ্গল। বছর আঠাশের ওই ডিফেন্সিভ মিডফিল্ডার’টির নাম ইভান রোসি। বর্তমানে তিনি খেলেন আর্জেন্টিনার প্রামেইরা লিগের দল মার্টিমোর হয়ে। এর আগে খেলেছিলেন রিভারপেল্টের মতো ঐতিহ্যবাহী আর্জেন্টিনার ক্লাবের হয়ে,সংশ্লিষ্ট ক্লাবের ২০১৫-১৬ এবং ২০১৬ -২০১৭ কোপা আমেরিকা জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।

Rana Das

Rana Das pioneered Bengali digital journalism by launching eKolkata24.com in 2013, which later transformed into Kolkata24x7. He leads the editorial team with vast experience from Bartaman Patrika, Ekdin, ABP Ananda, Uttarbanga Sambad, and Kolkata TV, ensuring every report upholds accuracy, fairness, and neutrality.

Follow on Google