সঙ্গীতশিল্পী কেকের মৃত্যু কর্তৃপক্ষের গাফিলতি: রাজ্যপাল

শিল্পী কেকে’র মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অসাবধানতাকেই দায়ী করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অভিযোগ, রিস্ক ম্যানেজমেন্টের কোনও ব্যবস্থা ছিল না। এটা প্রশাসনিক ব্যর্থতা বলেই দাবি করেন তিনি। উত্তরবঙ্গ সফর শেষে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

শিল্পী কেকে’র মৃত্যুর জন্য কর্তৃপক্ষের অসাবধানতাকেই দায়ী করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। অভিযোগ, রিস্ক ম্যানেজমেন্টের কোনও ব্যবস্থা ছিল না। এটা প্রশাসনিক ব্যর্থতা বলেই দাবি করেন তিনি।

উত্তরবঙ্গ সফর শেষে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল বলেন, সঙ্গীতশিল্পী কেকে-র মৃত্যু বেদনাদায়ক। আমাকে অনেকে ভিডিও পাঠিয়েছেন। অনুষ্ঠান কর্তৃপক্ষের অসাবধানতা এবং গাফিলতি এর জন্য দায়ি। ভিড় সামলানো বা তা মাথায় রেখে অনুষ্ঠান করা উচিত ছিল।

   

সঙ্কটের সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ধনখড়। তাঁর অভিযোগ, কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না। কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল।

রাজ্যপালের মন্তব্যের কটাক্ষ করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, রাজ্যপাল কার লোক? শুভেন্দু অধিকারী সরে গিয়ে সেখানে রাজ্যপালের বসা উচিত। মঞ্চে এমন কোনও ইঙ্গিত মেলেনি যে কেকে’র শরীর খারাপ লাগছিল। এর পরেও উনি গ্র্যান্ড হোটেলে গিয়েছেন। সেখানে লিফটে ওঁর শরীর খারাপ লাগছিল। তা হলে কী ভাবে বোঝা যাবে ওঁর শরীর খারাপ? রাজ্যপাল আগে থেকে বুঝতে পারলে জানালেন না কেন? এমনই বলেছেন পুরমন্ত্রী।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google