Roy Krishna : এটিকে মোহন বাগান ছাড়ার পর মুখ খুললেন রয় কৃষ্ণা

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে রয় কৃষ্ণার (Roy Krishna) সম্পর্ক ছিন্ন হয়েছে। এবারের মতো মরশুম শেষ হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে চলছিল জল্পনা। শেষ পর্যন্ত ক্লাবের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

এটিকে মোহন বাগানের (ATK Mohun Bagan) সঙ্গে রয় কৃষ্ণার (Roy Krishna) সম্পর্ক ছিন্ন হয়েছে। এবারের মতো মরশুম শেষ হওয়ার পর থেকেই তাঁকে নিয়ে চলছিল জল্পনা। শেষ পর্যন্ত ক্লাবের পক্ষ থেকে রয়কে জানানো হয়েছে বিদায়।

কলকাতার ক্লাবের সঙ্গে দীর্ঘ পথে চলেছিলেন রয় কৃষ্ণা। নতুন ক্লাবে যোগ দেওয়ার আগে তিনি প্রকাশ করেছেন নিজের মতামত। সোশ্যাল মিডিয়ায় বলেছেন, “No words can explain how I feel but I’d like to thank everyone – the club, fans & well wishers for all your love on & off the pitch. My family & I truly appreciate all that you’ve done for us. We will miss all that we’ve shared but will cherish the memories.”

   

অর্থাৎ, ‘আমার মনের মধ্যে কী চলছে সেটা ভাষায় বর্ণনা করা কঠিন। যারা আমাদের পাশে ছিলেন, সমর্থন করেছিলেন, প্রচুর ভালোবাসা দিয়েছিলেন তাঁদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ক্লাব, সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমি এবং আমার পরিবার কৃতজ্ঞ।’

শুক্রবার বিকেলে এটিকে মোহন বাগানের তরফে জানানো হয়েছিল রয় কৃষ্ণার ক্লাব ছাড়ার কথা। সামাজিক মাধ্যমে সবুজ মেরুন শিবিরের পক্ষ থেকে বলা হয়েছিল, রয়, সমস্ত স্মৃতির জন্য ধন্যবাদ। বিদায় এবং শুভেচ্ছা।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google