ATK Mohun Bagan: প্রবীরের পর আরও এক ডিফেন্ডার বাগান ছাড়তে পারেন

ক্রমে হালকা হচ্ছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াড। দল বদলের বাজারে তেমনই জল্পনা। প্রবীর দাসের পর আরও এক সাইড ব্যাকের জার্সি পরিবর্তন করা প্রায় নিশ্চিত বলে ...

By Kolkata24x7 Team

Published:

Updated:

Follow Us

ক্রমে হালকা হচ্ছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) স্কোয়াড। দল বদলের বাজারে তেমনই জল্পনা। প্রবীর দাসের পর আরও এক সাইড ব্যাকের জার্সি পরিবর্তন করা প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। আগামী মরশুমে সম্ভবত এটিকে মোহন বাগানে থাকবেন না আশুতোষ মেহেতা (Asutosh Mehta)।

আরও পড়ুন: সার্বিয়া, সুইৎজারল্যান্ডের জাতীয় দলে খেলা ফরোয়ার্ডকে নিতে আগ্রহী ATK Mohun Bagan

   

প্রাপ্ত খবর অনুযায়ী আশুতোষ মেহেতাকে রিলিজ করতে চলেছে এটিকে মোহন বাগান। তাঁকে সই করানোর জন্য একাধিক ক্লাব মুখিয়ে রয়েছে। সবুজ মেরুন তাঁবু থেকে বেরিয়ে আশুতোষ ধরতে পারেন কেরালা কিংবা চেন্নাই যাওয়ার যান।

আরও পড়ুন: ATK Mohun Bagan : হাবাসের সময়কার এই ফুটবলারও বাগান ছাড়তে পারেন

২০২১ সালে যোগ দিয়েছিলেন এটিকে মোহন বাগানে। কুড়িটির কাছাকাছি ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচেও অংশ নিয়েছিলেন। 

কলকাতার সঙ্গে আশুতোষের যোগাযোগ অনেক দিনের। আগে খেলেছিলেন মোহনবাগানে। কিবু ভিকুনার কোচিংয়ে উল্লেখযোগ্য ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। তারও আগে ২০১৭-১৮ মরশুম সই করেছিলেন এটিকেতে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google