বাংলার বিদ্যালয়ে সাদা-নীল ইউনিফর্ম বদল নয়, শুধু সরবে ‘বিশ্ব বাংলা’ লোগো

কলকাতা: রাজ্যের (West Bengal) সরকারি স্কুলগুলির সাদা-নীল ইউনিফর্ম (School Uniform ) কিংবা সাদা-নীল রঙের স্কুল ভবন বদলানো বাধ্যতামূলক নয়। তবে ‘বিশ্ব বাংলা’ (Biswa Bangla)-র লোগো…

west-bengal-school-uniform-biswa-bangla-logo-white-blue-no-change

কলকাতা: রাজ্যের (West Bengal) সরকারি স্কুলগুলির সাদা-নীল ইউনিফর্ম (School Uniform ) কিংবা সাদা-নীল রঙের স্কুল ভবন বদলানো বাধ্যতামূলক নয়। তবে ‘বিশ্ব বাংলা’ (Biswa Bangla)-র লোগো আর ব্যবহার করা যাবে না। বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই স্পষ্ট বার্তা দিলেন রাজ্যের স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন। মন্ত্রী বলেন, “যে স্কুলে আগে থেকেই সাদা-নীল ইউনিফর্মের ঐতিহ্য রয়েছে, তারা সেই ইউনিফর্মই রাখতে পারবে। শুধু ‘বিশ্ব বাংলা’ লোগোটি সরিয়ে ফেলতে হবে। একইভাবে, স্কুল ভবনের সাদা-নীল রংও বদলানো বাধ্যতামূলক নয়।”

ইউনিফর্মের রং নিয়ে সমীক্ষা

সম্প্রতি রাজ্যের স্কুল শিক্ষা দফতর সরকারি স্কুলগুলিতে একটি সমীক্ষা চালায়। সেখানে প্রতিটি স্কুলকে তাদের পছন্দের ইউনিফর্মের রং এবং মনোগ্রাম সম্পর্কে মতামত জানাতে বলা হয়।

Advertisements

উল্লেখ্য, ২০২২ সালে তৎকালীন রাজ্য সরকার প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব সরকারি স্কুলে সাদা-নীল ইউনিফর্ম বাধ্যতামূলক করেছিল। সেই সময় ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (MSME) দফতর ইউনিফর্ম তৈরির কাপড় সরবরাহ করত এবং প্রতিটি ইউনিফর্মের পকেটে ‘বিশ্ব বাংলা’ লোগো লাগানো থাকত।

Also Read | পরপর পাঁচ দিন চরম দুর্যোগের পূর্বাভাস, কোন জেলাগুলিতে চোখ রাঙাচ্ছে বৃষ্টি?

স্কুল ভবনের রংও বদলাতে হবে না

২০১৮ সালের জানুয়ারিতে সরকারি নির্দেশে রাজ্যের সরকারি স্কুল ভবনগুলিকেও সাদা-নীল রঙে রাঙানো বাধ্যতামূলক করা হয়েছিল। সেই প্রকল্পে প্রায় ৫০০.৪ কোটি ‘টাকা বরাদ্দ করা হয়েছিল।

তবে বর্তমান শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, স্কুল ভবনের রং পরিবর্তনের কোনও বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ঐতিহ্য এবং প্রয়োজন অনুযায়ী ভবনের রং নির্ধারণ করতে পারবে।

নতুন শিক্ষাবর্ষের আগেই চূড়ান্ত হবে ইউনিফর্ম

শিক্ষা দফতরের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই নতুন ইউনিফর্মের রং ও নকশা চূড়ান্ত করা হবে। দফতর সূত্রে খবর, স্কুলগুলিতে থাকা পুরনো ইউনিফর্মের মজুত ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীঘ্রই MSME দফতরের কাছে নতুন ইউনিফর্ম তৈরির অর্ডার দেওয়া হবে, যাতে নতুন শিক্ষাবর্ষের আগেই ছাত্রছাত্রীদের হাতে ইউনিফর্ম পৌঁছে যায়।

Also Read | শ্রম দফতরের অতিরিক্ত দায়িত্ব নিয়েই বন্ধ জুটমিল নিয়ে বড় সিদ্ধান্ত অর্জুন সিংয়ের

কেন্দ্রের আর্থিক সহায়তার দিকেও নজর

আগের সরকার সম্পূর্ণ রাজ্যের অর্থে অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের বিনামূল্যে ইউনিফর্ম দিত। তবে বর্তমান সরকার এই প্রকল্পে কেন্দ্রের আর্থিক অংশীদারিত্বও নিশ্চিত করতে চায়, যাতে ভবিষ্যতে প্রকল্পটি আরও কার্যকরভাবে চালানো যায়।