২০০০ কোটি ডলারের হাতছানি! বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনায় বিতর্কে FIFA

বাবান আদক, কলকাতা ডেস্ক: সদ্যসমাপ্ত ২০২৬ বিশ্বকাপের (FIFA World Cup) উন্মাদনার রেশ কাটতে না কাটতেই বিশ্ব ফুটবলে এক নতুন বিতর্কের ঝড় উঠেছে। শোনা যাচ্ছে, ফিফা…

fifa-world-cup-commercial-rights-sale-gianni-infantino-uefa-opposition

বাবান আদক, কলকাতা ডেস্ক: সদ্যসমাপ্ত ২০২৬ বিশ্বকাপের (FIFA World Cup) উন্মাদনার রেশ কাটতে না কাটতেই বিশ্ব ফুটবলে এক নতুন বিতর্কের ঝড় উঠেছে। শোনা যাচ্ছে, ফিফা (FIFA) প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino) বিশ্বকাপের সমস্ত বাণিজ্যিক স্বত্ব পুরোপুরি বেসরকারি বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার এক যুগান্তকারী ছক কষছেন। ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা উয়েফা এই পদক্ষেপকে ফুটবলের বুকে ‘পারমাণবিক বোমা’ বলে আখ্যা দিয়েছে এবং এর বিরুদ্ধে আইনি পথে হাঁটার প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

একটি বিশ্বখ্যাত সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফিফার সম্প্রচার, স্পনসরশিপ, টিকিটিং এবং লাইসেন্সিং-এর মতো সমস্ত বাণিজ্যিক অধিকার এবার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’নামক একটি নতুন সংস্থার অধীনে আনা হবে। এর প্রাথমিক বাজারদর ধরা হয়েছে ২০০০ কোটি মার্কিন ডলার (২০ বিলিয়ন ডলার)। চলতি বছরের শেষের দিকেই দীর্ঘমেয়াদি বিনিয়োগকারীদের মাধ্যমে ৪২০ কোটি ডলার সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়েছে ফিফা। এই প্রস্তাব অনুমোদিত হলে ২১১টি সদস্য দেশের প্রত্যেকে এককালীন প্রায় ২ কোটি ডলার করে অনুদান পাবে।

Advertisements

Also Read |  CHESS Plus! স্কুলের বেঞ্চ থেকেই উঠে আসবে আগামী দিনের গ্র্যান্ডমাস্টার!

এই বিপুল বাণিজ্যিক আগ্রাসনের তীব্র বিরোধিতা করেছে উয়েফা। তাদের প্রকাশ করা বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, “ফুটবল আমাদের কারও একচেটিয়া সম্পত্তি নয় এবং একে বিক্রি করে দেওয়ার কোনও অধিকার ফিফার নেই।” উয়েফা মনে করে, ফুটবলের আত্মা এবং প্রশাসন কোনও ট্রেডিংয়ের বিষয়বস্তু হতে পারে না।

এই মেগা প্রজেক্টের নেপথ্যে রয়েছেন একাধিক হেভিওয়েট মার্কিন বিনিয়োগকারী। ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনারের ভাই জশুয়া কুশনারের সংস্থা ‘থ্রাইভ এটার্নাল’ এই বিনিয়োগকারী দলের নেতৃত্ব দেবে। এছাড়াও রয়েছেন ফর্মুলা ওয়ানের প্রাক্তন শীর্ষকর্তা গ্রেগ মাফেই। মার্কিন রাজনীতিতেও এই নিয়ে প্রবল শোরগোল পড়েছে। ডেমোক্র্যাটরা অভিযোগ তুলেছেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক কাজে লাগিয়ে ফিফা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

Also Read |  ফুটবলে রাজনীতির থাবা! রাশিয়ার সংস্থার চুক্তিতে বিতর্ক, ইতালির কোচে না আন্দ্রেয়া পিরলোর

২০৩১ সালে ফিফার মেয়াদ শেষের পর ইনফান্তিনো এই নতুন সংস্থার শীর্ষপদে বসতে পারেন বলে জল্পনা তুঙ্গে। ইনফান্তিনো একে ‘ফুটবলের গণতন্ত্রীকরণ’ বললেও, কোটি টাকার পুঁজির লোভে ফুটবলের আসল আবেগকে কর্পোরেটদের হাতে বিক্রি করে দেওয়া হচ্ছে কি না, তা নিয়ে এখন বিশ্বজুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।