East Bengal: আকাশ-উত্তমদের আগুনে পারফরম্যান্সে ছারখার পাঠচক্র

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কলকাতা ফুটবল লিগে টানা চার ম্যাচ অপরাজিত থাকল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে নিজেদের ঘরের মাঠে…

east-bengal-beat-pathachakra-5-1-cfl-premier-division-uttam-hansda-akash-hemram

সায়ন সেনগুপ্ত, কলকাতা: কলকাতা ফুটবল লিগে টানা চার ম্যাচ অপরাজিত থাকল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ বিকেলে নিজেদের ঘরের মাঠে প্রিমিয়ার ডিভিশন লিগের চতুর্থ ম্যাচে নেমেছিল মশাল ব্রিগেড। যেখানে তাঁদের প্রতিপক্ষ হিসেবে ছিল মামণি পাঠচক্র ফুটবল দল। সম্পূর্ণ সময়ের শেষে ৫-১ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নিল বিনো জর্জের ছেলেরা। দলের হয়ে এদিন জোড়া গোল করেন আকাশ হেমরাম ও উত্তম হাঁসদা। এছাড়াও একটি গোল করেন মহম্মদ বিলাল। এই জয়ের সুবাদে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানেই থাকল মশাল ব্রিগেড।

এদিন ম্যাচের প্রথম কোয়ার্টারেই গোলের দেখা পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। মাত্র ৫ মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন আকাশ। যদিও সমতায় ফিরতে খুব একটা সমস্যা হয়নি পাঠচক্রের। মাত্র চার মিনিটের ব্যবধানেই গোল করে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন সৌভিক অধিকারী। ফলাফল গিয়ে দাঁড়িয়েছিল ১-১ গোলে। তারপর থেকেই আক্রমণের তেজ আরও বাড়িয়ে দেয় মশাল ব্রিগেড। দ্বিতীয় কোয়ার্টারের মাঝামাঝি সময় উত্তম হাঁসদার গোলে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল ফুটবল দল। তারপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে পুনরায় গোল করেন উত্তম।

Advertisements

Also Read | CHESS Plus! স্কুলের বেঞ্চ থেকেই উঠে আসবে আগামী দিনের গ্র্যান্ডমাস্টার!

যারফলে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল দল। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিট থেকে ম্যাচে ফেরার পরিকল্পনা ছিল পাঠচক্রের ফুটবলারদের। কিন্তু মাঝমাঠ থেকে বল নিয়ে উঠে আসলে ও আটকে যেতে হচ্ছিল লাল-হলুদের রক্ষণভাগে। তারপর দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটের মাথায় সুন্দর ফিনিশ করেন সেই উত্তম। তারপর কার্যত নাস্তানাবুদ হওয়ার মতো পরিস্থিতি দেখা গিয়েছিল প্রতিপক্ষ দলের। মাঝে পেনাল্টির সুযোগ আসলেও কাজের কাজ কিছুই হয়নি। যদিও ৮৯ মিনিটের মাথাতেই বেলালের গোল আশায় আফশোষ থাকেনি সমর্থকদের।

Also Read | ফুটবলে রাজনীতির থাবা! রাশিয়ার সংস্থার চুক্তিতে বিতর্ক, ইতালির কোচে না আন্দ্রেয়া পিরলোর