নয়াদিল্লি: নিট পরীক্ষা নিয়ে চলা তীব্র বিতর্ক ও ছাত্র আন্দোলনের (NEET)মাঝে একটি ভাইরাল ফোন রেকর্ডিং সামনে এসেছে। অডিওতে একজন প্রাইভেট মেডিকেল কলেজের মালিককে কথা বলতে শোনা যাচ্ছে নিট নিয়ম ও সরকারি ফি নির্ধারণের কারণে তাঁরা বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। শুধু তাঁর পরিবারই নাকি প্রতি বছর ৬৫০ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছে।
🚨 Viral Audio Leaks Truth Behind Anti-NEET Protests! 🚨
A viral phone recording reveals why private medical colleges are opposing NEET and targetingPM Modi:
Massive Financial Loss: A private college owner claims losing ₹400 Crore in capitation fees and ₹250 Crore in… pic.twitter.com/dnnhxdlri2
— RajeIyer (@RajeswariAiyer) July 26, 2026
এই অডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।অডিওতে ওই ব্যক্তি বলছেন, নিট চালু হওয়ার আগে ক্যাপিটেশন ফি (অনুদান) হিসেবে প্রচুর টাকা আয় হত। এখন সরকারি নিয়মে সেই পথ বন্ধ হয়ে গেছে। তিনি জানান, একটি কলেজই নাকি ৪০০ কোটি টাকার ক্যাপিটেশন ফি ও ২৫০ কোটি টাকার টিউশন ফি থেকে বঞ্চিত হচ্ছে।
আরও দেখুনঃ দিল্লি দাঙ্গায় নিহত IB অফিসার অঙ্কিতের হত্যাকারী তাহির হুসেনের ফাঁসির দাবিতে দিল্লি পুলিশ
সারা দেশে প্রায় ৪০০টি প্রাইভেট মেডিকেল কলেজ মিলিয়ে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ১৩ লক্ষ কোটি টাকা। এর মধ্যে শুধু ক্যাপিটেশন ফির অঙ্কই ৮ লক্ষ কোটি টাকা।সবচেয়ে চাঞ্চল্যকর দাবি হল, বেঙ্গালুরুতে নাকি একটি সিন্ডিকেট গঠন করা হয়েছে। প্রতি সদস্যকে ৩ কোটি টাকা করে চাঁদা দিতে হয়েছে বলে অডিওতে শোনা যায়।
এই টাকা দিয়ে নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নিট পরীক্ষার বিরুদ্ধে সংঘবদ্ধ প্রচারণা চালানো হচ্ছে। উদ্দেশ্য একটাই নিজেদের লাভের পথ আবার খুলে রাখা। অডিওতে বলা হয়েছে, ছাত্রদের স্বার্থের নামে যে আন্দোলন চলছে, তার আসল কারণ হল ব্যবসায়িক লোকসান ঠেকানো।নিট চালু হওয়ার পর মেডিকেল ভর্তিতে স্বচ্ছতা বেড়েছে। আগে অনেক ক্ষেত্রে বেশি টাকার বিনিময়ে সিট পাওয়া যেত।
আরও দেখুনঃ আমুলের হাত ধরেই পরিযায়ী শ্রমিকদের বাংলায় ‘ঘরওয়াপসি’র পথে আরও এক ধাপ শুভেন্দুর
দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য সেই পথ বন্ধ হয়েছে। সরকারের দাবি, এতে মেডিকেল শিক্ষার মান বাড়বে এবং যোগ্যতার ভিত্তিতে ভর্তি নিশ্চিত হবে। কিন্তু প্রাইভেট কলেজগুলি বলছে, ফি নির্ধারণ করে দেওয়ায় তাদের আয়ের উৎস কমে গেছে। অনেক কলেজ নাকি এখন লোকসানের মুখে পড়েছে।এই অডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
অনেকে বলছেন, এটি প্রমাণ করে যে নিট বিরোধী আন্দোলনের পেছনে ছাত্রদের দাবির চেয়ে বড় ব্যবসায়ীদের স্বার্থ কাজ করছে। আবার কেউ কেউ বলছেন, অডিওটির সত্যতা যাচাই না করে এত বড় অভিযোগ তোলা ঠিক নয়। এটি কোনো রাজনৈতিক ষড়যন্ত্রও হতে পারে।
আরও দেখুনঃ বিহার বনধে ধুন্ধুমার: বিক্ষোভের মাঝে একে-৪৭ দিয়ে গুলি, সাসপেন্ড পুলিশ আধিকারিক




