মুম্বই: ভারতের বাজারে আগামীকাল (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে চলেছে Toyota Hilux-এর নবম প্রজন্মের (9th Generation) মডেল। নতুন সংস্করণে বাহ্যিক নকশা থেকে শুরু করে কেবিন, প্রযুক্তি এবং নিরাপত্তা ব্যবস্থায় একাধিক পরিবর্তন আনা হয়েছে। তবে ইঞ্জিনে বড় পরিবর্তনের সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।
নতুন ডিজাইনে আরও আগ্রাসী লুক
নতুন Toyota Hilux-এর সামনের অংশে রয়েছে আরও আধুনিক LED হেডল্যাম্প, ইন্টিগ্রেটেড DRL, নতুন ক্লোজড-অফ গ্রিল এবং মাঝখানে বড় অক্ষরে লেখা TOYOTA ব্যাজ। আগের Toyota লোগোর পরিবর্তে এই নতুন ডিজাইন গাড়িটিকে আরও আকর্ষণীয় করেছে।
এছাড়া নতুন বাম্পারে সিলভার স্কিড-প্লেট স্টাইলের ডিজাইন এবং দুই পাশে ফগ ল্যাম্প দেওয়া হয়েছে।
গাড়ির পাশে আগের মতোই ডুয়াল-ক্যাব ডিজাইন বজায় রাখা হলেও কালো B-পিলার, চওড়া হুইল আর্চ ক্ল্যাডিং এবং নতুন অ্যালয় হুইলের কারণে এটি আরও স্পোর্টি দেখাচ্ছে। ১৭ ও ১৮ ইঞ্চির অ্যালয় হুইলের বিকল্প পাওয়া যেতে পারে।
পিছনের অংশে রয়েছে নতুন C-আকৃতির LED টেলল্যাম্প, বড় কালো বাম্পার এবং কার্গো বেডে ওঠার জন্য বিল্ট-ইন স্টেপ। টেলগেটে বড় অক্ষরে TOYOTA লেখা থাকবে এবং তার নীচেই থাকবে রিভার্স ক্যামেরা।
Also Read | ২০২৭ এই ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন বি২৮ হাই-স্পিড
কেবিনে বড় আপগ্রেড
নতুন Hilux-এর ইন্টেরিয়র সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে। অল-ব্ল্যাক থিমের সঙ্গে রয়েছে
• ব্ল্যাক লেদারেট সিট
• লেদার-র্যাপড স্টিয়ারিং
• নতুন ড্যাশবোর্ড ডিজাইন
• অনুভূমিক AC ভেন্ট
সবচেয়ে বড় আকর্ষণ ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ১২.৩ ইঞ্চির ফুল-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।
ফিচারের ঝুলি
নতুন Hilux-এ সম্ভাব্য ফিচারের মধ্যে রয়েছে
• ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল
• ৯-স্পিকার JBL সাউন্ড সিস্টেম
• ওয়্যারলেস Android Auto ও Apple CarPlay
• কানেক্টেড কার প্রযুক্তি
• ভেন্টিলেটেড ফ্রন্ট সিট
নিরাপত্তায় বড় জোর
নতুন Hilux-এ প্রথমবার Level 2 ADAS দেওয়া হতে পারে। এছাড়া সম্ভাব্য নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে
• ৩৬০ ডিগ্রি ক্যামেরা
• ৭টি এয়ারব্যাগ
• ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল (ESC)
• হিল হোল্ড অ্যাসিস্ট
• হিল ডিসেন্ট কন্ট্রোল
• টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS)
• সামনের ও পিছনের পার্কিং সেন্সর
উল্লেখযোগ্য বিষয়, এই প্রজন্মের Hilux ইতিমধ্যেই Australian NCAP-এর ক্র্যাশ টেস্টে ৫-তারকা নিরাপত্তা রেটিং পেয়েছে।
Also Read | E20 জ্বালানিতে বিমা বাতিল হবে না, বিভ্রান্তি দূর করল কেন্দ্র
ইঞ্জিনে কী থাকবে?
Toyota সম্ভবত আগের মতোই ২.৮ লিটার ডিজেল ইঞ্জিন ব্যবহার করবে। স্ট্যান্ডার্ড হিসেবে থাকবে ফোর-হুইল ড্রাইভ (4WD)।
এছাড়া Toyota Fortuner-এর মতো মাইল্ড-হাইব্রিড প্রযুক্তি যুক্ত একটি সংস্করণও পরে বাজারে আসতে পারে বলে জল্পনা রয়েছে।
সম্ভাব্য দাম ও প্রতিদ্বন্দ্বী
নতুন Toyota Hilux-এর এক্স-শোরুম দাম প্রায় ৩৫ লক্ষ টাকা থেকে শুরু হতে পারে।
ভারতের বাজারে এটি মূলত প্রতিদ্বন্দ্বিতা করবে
• Isuzu V-Cross
• Toyota Fortuner
• Toyota Fortuner Legender
নতুন ডিজাইন, আধুনিক প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যের মাধ্যমে Toyota Hilux এবার প্রিমিয়াম লাইফস্টাইল পিকআপ সেগমেন্টে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে চাইছে।




