ডার্বি অনুপ্রেরণা, উদ্বেগ নয়! ইস্টবেঙ্গল বধে আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ

ডুরান্ডের প্রথম ম্যাচেই ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে মোহনবাগান। তবে এই আকাশছোঁয়া চাপকে ভয় নয়, বরং নিখাদ অনুপ্রেরণা হিসেবেই দেখছেন মোহনবাগানের নতুন হেডকোচ পানাউগিওটিস ডিলমপেরিস।…

mohun-bagan-appoints-panagiotis-dilberis-head-coach-after-lobera

ডুরান্ডের প্রথম ম্যাচেই ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের মুখোমুখি হচ্ছে মোহনবাগান। তবে এই আকাশছোঁয়া চাপকে ভয় নয়, বরং নিখাদ অনুপ্রেরণা হিসেবেই দেখছেন মোহনবাগানের নতুন হেডকোচ পানাউগিওটিস ডিলমপেরিস। আধুনিক ও আক্রমণাত্মক ফুটবলের মন্ত্রে দীক্ষিত এই গ্রিক কোচ যেমন প্রথম ম্যাচেই বাজিমাত করতে চাইছেন, তেমনই দলের নতুন বিদেশি ডেজান ড্র্যাজিচও প্রথমবার বড় ম্যাচে নামার আগে জয় পাওয়া নিয়ে আশাবাদী।

দায়িত্ব নিয়েই ডার্বির উত্তাপ টের পাচ্ছেন ডিলমপেরিস। তবে তিনি অবিচল। সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়ে সবুজ-মেরুন বসের স্পষ্ট বার্তা, “মোহনবাগান সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি দিয়ে অভিযান শুরু করার চেয়ে রোমাঞ্চকর আর কী হতে পারে! মোহনবাগানের মতো এমন এক ঐতিহাসিক ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া এবং এখানকার বিপুল প্রত্যাশা এগুলো আমার কাছে উদ্বেগের নয়, বরং অনুপ্রেরণার।”

Advertisements

ফুটবল-দর্শন নিয়ে বলতে গিয়ে ডিলমপেরিস কোনো রাখঢাক করেননি। তাঁর সাফ কথা, “আমি আধুনিক ফুটবল দর্শনেই চলব, অর্থাৎ আক্রমণাত্মক ফুটবল। তবে এটাও ঠিক যে, মাত্র তিন দিনের অনুশীলনে সেটা পুরোপুরি মাঠে নামানো সম্ভব নয়। তা সত্ত্বেও আমি আত্মবিশ্বাসী। আমার দলে ভারতের সেরা ফুটবলাররা রয়েছে। এমন একটা স্কোয়াড হাতে থাকলে যে কোনও কোচেরই আত্মবিশ্বাস কয়েক গুণ বেড়ে যায়। আমাদের এই দল যে কাউকে হারাতে পারে।”

কোচের মতোই আত্মবিশ্বাসে ফুটছেন ডেজান ড্র্যাজিচ। সবুজ মেরুন শিবিরে যোগ দেওয়ার আগে জনি কাউকো এবং আর্মান্দো সাদিকুর মতো পুরোনো সৈনিকদের থেকে ‘ফিডব্যাক’ নিয়েছিলেন তিনি। ড্র্যাজিচের কথায়, “ওরাই আমাকে বলেছিল মোহনবাগান ভারতের সেরা দল। দেশি হোক বা বিদেশি সব ফুটবলারের কাছেই ডার্বি একটা স্পেশ্যাল ম্যাচ। আমরা মোহনবাগান, তাই জয় ছাড়া অন্য কোনও কিছুই আমরা আশা করি না। আমি চাই সমর্থকরা মাঠে আসুন এবং আমাদের জয়ের শরিক হোন।”

মাত্র তিন দিনের প্রস্তুতিতে মোহনবাগানের এই ‘আক্রমণাত্মক’ ব্লু প্রিন্ট ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কতটা সফল হয়, এখন সেটাই দেখার। তবে লড়াইয়ের আগে মেরিনার্সদের আত্মবিশ্বাসের পারদ যে চরমে, তা কোচ ও খেলোয়াড়ের কথাতেই স্পষ্ট।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা

Also Read | IRCTC-এর ৯ দিনের তীর্থযাত্রা ট্রেন: জ্যোতির্লিঙ্গ থেকে দ্বারকা-অক্ষরধাম, ভাড়া ও রুট জানুন

Also Read | মিরিক লেককে আরও সুন্দর করতে ১০০কোটির পর্যটন প্রকল্প শুভেন্দু সরকারের