আধার কার্ডের সুরক্ষায় নতুন আপডেট: বায়োমেট্রিক লক কেন জরুরি?

নয়াদিল্লি: ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে ক্রমশ সচেতন হচ্ছেন দেশের সাধারণ মানুষ। সম্প্রতি কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) একটি বিজ্ঞপ্তিতে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। সরকারের…

How to use Aadhaar Biometric Lock

নয়াদিল্লি: ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে ক্রমশ সচেতন হচ্ছেন দেশের সাধারণ মানুষ। সম্প্রতি কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (MeitY) একটি বিজ্ঞপ্তিতে অন্তত তেমনই ইঙ্গিত মিলেছে। সরকারের ওই পরিসংখ্যান অনুযায়ী, ‘আধার অ্যাপ’ (Aadhaar App) ডাউনলোডের সংখ্যা ইতিমধ্যেই ৪ কোটি ছাড়িয়ে গিয়েছে। আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে এখনও পর্যন্ত ১ কোটি ৯১ লক্ষেরও বেশি বার আধারের ‘বায়োমেট্রিক লক বা আনলক’ (Biometric Lock/Unlock) ফিচারটি ব্যবহার করেছেন গ্রাহকরা।

কী এই আধার বায়োমেট্রিক লক?

এটি মূলত একটি বিশেষ সুরক্ষা ব্যবস্থা, যার মাধ্যমে আধার গ্রাহকরা তাঁদের আঙুলের ছাপ (Fingerprint), চোখের মণি (Iris) এবং মুখমণ্ডলের বায়োমেট্রিক তথ্য সাময়িকভাবে লক বা ‘তালাবন্ধ’ করে রাখতে পারেন। একবার বায়োমেট্রিক তথ্য লক করা হলে, গ্রাহক নিজে আনলক না করা পর্যন্ত কোনো ব্যক্তি বা সংস্থাই আধারের মাধ্যমে ওই গ্রাহকের বায়োমেট্রিক যাচাই (Authentication) করতে পারবে না।

এমনকি, লক থাকা অবস্থায় কেউ যদি আধার নম্বর (UID) ব্যবহার করে বায়োমেট্রিক যাচাইয়ের বেআইনি চেষ্টাও করেন, তবে সেই প্রক্রিয়াটি বাতিল হয়ে যাবে এবং স্ক্রিনে ‘এরর কোড ৩৩০’ (Error code 330) দেখাবে। এর অর্থ, গ্রাহকের বায়োমেট্রিক বর্তমানে লক করা রয়েছে।

কাদের জন্য এই সুবিধা?

এই বিশেষ সুরক্ষা বলয়ের সুবিধা কেবল মাত্র সেই সব আধার গ্রাহকই পাবেন, যাঁদের আধার কার্ডের সঙ্গে বর্তমান মোবাইল নম্বরটি সংযুক্ত করা রয়েছে।

কীভাবে আধার অ্যাপে বায়োমেট্রিক লক বা আনলক করবেন?
স্মার্টফোনে আধার অ্যাপের মাধ্যমে মাত্র কয়েকটি ক্লিকেই এই কাজটি করা সম্ভব:
১. প্রথমে আপনার ফোনে আধার অ্যাপটি খুলুন এবং ৬ অঙ্কের পিন (PIN) দিয়ে লগ-ইন করুন।
২. অ্যাপের হোম স্ক্রিনেই আপনার আধার কার্ডের ঠিক নিচে ‘Biometric Lock/Unlock’ বিকল্পটি দেখতে পাবেন, সেখানে ট্যাপ করুন।
৩. এরপর আপনার বায়োমেট্রিক লক করার জন্য সম্মতি (Confirm) দিন।
৪. প্রয়োজন মতো পুনরায় আনলক করতে হলে, একই বিকল্পে গিয়ে আনলক-এর অপশনে ট্যাপ করে সম্মতি দিলেই হবে।

কেন এই পরিষেবা আপনার জন্য জরুরি?

বর্তমানে সরকারি পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্ক, সর্বত্রই পরিচয় যাচাইয়ের জন্য আধারের বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করা হয়। এই বায়োমেট্রিক তথ্য লক করে রাখলে গ্রাহকের অজান্তে বা বিনা অনুমতিতে তাঁর আধার তথ্যের অপব্যবহার করা একেবারেই অসম্ভব।

কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক তাদের প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “এই ফিচারের মাধ্যমে আধার গ্রাহকরা নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাচ্ছেন। প্রয়োজন অনুযায়ী মুহূর্তের মধ্যে বায়োমেট্রিক লক বা আনলক করে নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর যুক্ত করা যাচ্ছে স্মার্টফোনের স্ক্রিনে মাত্র কয়েকটি ট্যাপ করেই।”

জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দিল্লিকে অশান্ত করে তুলতে আরশোলার সঙ্গে রাজপথে পাঞ্জাবের কৃষকরা