নয়াদিল্লি: NEET পরীক্ষার বিতর্ক এখনও থামার নাম নিচ্ছে না। (JP Nadda)পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলছে প্রতিবাদ। প্রতিবাদীদের একটি প্রতিনিধি দল সোমবার কেন্দ্রীয় মন্ত্রী জগত প্রকাশ নাড্ডার বাসভবনে গিয়ে তাঁদের দাবির তালিকা জমা দিয়েছেন। এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সিজেপির মুখপাত্র সৌরভ দাস।
সিটিজেনস ফর জাস্টিস অ্যান্ড পিস এই প্রতিনিধি দল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবি তুলে ধরেছেন। দিল্লির রাজপথে প্রতিবাদ অব্যাহত রয়েছে। শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সংগঠন এখনও রাস্তায় নেমে তাঁদের ক্ষোভ প্রকাশ করছেন।প্রতিনিধি দলের সদস্যরা জেপি নাড্ডার সঙ্গে প্রায় এক ঘণ্টা আলোচনা করেছেন। তাঁরা বলেছেন, এনইইটি পরীক্ষায় ব্যাপক অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস এবং মূল্যায়নের ত্রুটির কারণে লক্ষ লক্ষ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।
আরও দেখুনঃ আধার কার্ডের সুরক্ষায় নতুন আপডেট: বায়োমেট্রিক লক কেন জরুরি?
প্রতিনিধি দলের এক সদস্য বলেন, “আমরা ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছি। পুরো পরীক্ষা বাতিল করে নতুন করে নিরপেক্ষভাবে পরীক্ষা নেওয়া উচিত।” তাঁরা আরও দাবি করেছেন যে, দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।জেপি নাড্ডা প্রতিনিধি দলের কথা মনোযোগ দিয়ে শুনেছেন বলে জানা গেছে।
তিনি আশ্বাস দিয়েছেন যে, সরকার বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে এবং তদন্ত চলছে। তবে প্রতিবাদীরা এই আশ্বাসে সন্তুষ্ট নন। তাঁরা বলছেন, “আমরা শুধু আশ্বাস চাই না, চাই কড়া পদক্ষেপ।” এরপরই দিল্লির বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল চলতে থাকে। যন্তরমন্তর, জামিয়া মিলিয়া এবং অন্যান্য এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছেন।
আরও দেখুনঃ আর অরাজকতা চলবে না! দিপকে সহ প্রতিবাদীদের যন্তরমন্তর থেকে সরাল দিল্লি পুলিশ
যদিও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই দিল্লি পুলিশ সক্রিয় ভাবে এই প্রতিবাদ দমন করেছে। চলেছে লাঠি এবং সেই সঙ্গে কাঁদানে গ্যাস। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে যন্তরমন্তরে থেকে তুলে দেওয়া হয়েছে। এবং সিজেপি সহ অন্যান্য দের ছত্রভঙ্গ করা হয়েছে। তবে নাড্ডার সঙ্গে এই বৈঠকে কি ফল হয় সেটাই এখন দেখার।





