ইসরাফিলের জোড়া গোল, এরিয়ানের বিপক্ষে ৩-১ জয় সাদা-কালো শিবিরের

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা বজায় রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ময়দানের…

mohammedan-sc-beat-aryan-3-1-kolkata-football-league-israfil-brace

সায়ন সেনগুপ্ত, কলকাতা: জয়ের ধারা বজায় রাখল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ম্যাচে নেমেছিল ময়দানের এই তৃতীয় প্রধান। যেখানে প্রতিপক্ষ হিসেবে ছিল শক্তিশালী এরিয়ান ফুটবল ক্লাব। শেষ পর্যন্ত ৩-১ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে মহামেডান শিবির। জোড়া গোল করেন ইসরাফিল দেওয়ান। আর একটি গোল আসে অর্পিত ছেত্রীর তরফে । অপরদিকে এরিয়ানের হয়ে গোল করেন সৈকত সরকার। এই জয়ে নিয়ে ব্যাপক সন্তুষ্ট সাদা-কালো সমর্থকরা।

প্রথম ম্যাচে জয় পাওয়ার সুবাদে আজ যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে মাঠে নেমেছিল দল। যার প্রভাব দেখা যাচ্ছিল ম্যাচের মধ্যে। আপফ্রন্ট থেকে ঘনঘন আক্রমণে উঠে আসতে দেখা গিয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের। তারপর ইসরাফিল দেওয়ানের দৌলতে এগিয়ে যায় দল। তারপর আত্মবিশ্বাস আরও বাড়তে থাকে দলের ফুটবলারদের মধ্যে। বলের দখল তখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ময়দানের এই প্রধানের ফুটবলারদের পায়ে। তারপর সুযোগ বুঝেই মাঝমাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষের রক্ষণে হানা দেন অর্পিত। সেটি আটকাতে গিয়ে প্রতিপক্ষের ডিফেন্ডারদের গায়ে লেগে বল চলে যায় গোলের মধ্যে।

২-০ গোলে এগিয়ে যায় মহামেডান। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই সৈকতের গোলে ব্যবধান কমায় এরিয়ান ক্লাব। যারফলে ২-১ গোলে এগিয়ে থাকে সাদা-কালো ব্রিগেড। তারপর দ্বিতীয়ার্ধে ও অনবদ্য ফুটবল খেলতে দেখা যায় দলের ফুটবলারদের। দুরন্ত ক্রস থেকে অনবদ্য হেড করে নিজের দ্বিতীয় গোল করে যান ইসরাফিল। শেষ পর্যন্ত এই ব্যবধানেই আসে জয়।

Also Read | সন্ত্রাসবাদ অর্থায়নে ফের নজরে বাংলা! কালিকাপুরের মাদ্রাসা থেকে উদ্ধার ৪০লক্ষ নগদ-১৮০ গ্রামের সোনার মুদ্রা

Also Read |  পরের স্টেশন মোহনবাগান! মাঠের গণ্ডি ছাড়িয়ে মেট্রোর মানচিত্রে শতাব্দীপ্রাচীন ক্লাব

Also Read | কংগ্রেসের কারণে কলকাতা ছাড়েন তসলিমা! বিস্ফোরক তৎকালীন শরিক সিপিএম নেতা