নিউটাউনের একটি গেস্ট হাউসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল বিধাননগর পুলিশ। সোমবার গভীর রাতে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা। ঘটনায় জড়িত সন্দেহে মোট সাতজনকে আটক করা হয়েছে। (newtown guest house police raid cash seized)
ঘটনার সূত্রপাত
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে নিউটাউনের ওই গেস্ট হাউসে হানা দেয় বিধাননগর পুলিশের সাইবার অপরাধ দমন শাখা এবং গোয়েন্দা বিভাগের একটি বিশেষ দল। পুলিশ সূত্রের দাবি, বেশ কিছু দিন ধরেই সাইবার প্রতারণার টাকা ওই গেস্ট হাউসে মজুত রাখা হয়েছে বলে অভিযোগ ছিল। সেই তথ্যের ভিত্তিতেই তদন্তকারীরা দীর্ঘ তল্লাশি অভিযান চালান। সারারাত ধরে চলা এই তল্লাশিতেই উদ্ধার হয় ২ কোটি ২০ লক্ষ টাকা।
তদন্তের অভিমুখ
এত বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে এল এবং কাদের নির্দেশে তা রাখা হয়েছিল, তা নিয়ে জোর তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, এই টাকার সঙ্গে কোনো বড়সড় সাইবার প্রতারণার চক্র জড়িয়ে থাকতে পারে। এমনকি, হাওয়ালার মাধ্যমে এই টাকা অন্য কোথাও পাচার করার পরিকল্পনা ছিল কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গেস্ট হাউস থেকে আটক সাতজনকে এখন বিধাননগর পুলিশের গোয়েন্দারা দফায় দফায় জেরা করছেন। তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের মূল হোতাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না বা এই বিপুল অর্থের উৎস কোথায়, তা নিয়ে তদন্তকারীরা বিস্তারিত জানার চেষ্টা করছেন। বিধাননগর পুলিশের এই অভিযানে সাইবার অপরাধের এক বড় নেটওয়ার্কের হদিস মিলতে পারে বলে মনে করা হচ্ছে।
বিধানসভায় ফিরছে বাজেট আলোচনা: বুধবার প্রশ্নের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু
সরকারি স্বাস্থ্যকেন্দ্র-হাসপাতালে দৈনিক ডায়েটের খরচ ৫৬.৬৪ টাকা থেকে বেড়ে ১১০ টাকা





