এবার অ্যাপেই মিলবে ইনকাম ও ক্যারেক্টার সার্টিফিকেট, পঞ্চায়েত দফতরের বিরাট উদ্যোগ

শংসাপত্র পেতে পঞ্চায়েতের দুয়ারে ঘুরে ঘাম ধরানোর পালা শেষ। এমনকী প্রয়োজন পড়বে না জনপ্রতিনিধিদেরও। এবার ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আবেদন করা য়াবে অনলাইনেই। পঞ্চায়েত ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
preventing-panchayat-corruption-west-bengal-introduces-new-transfer-policy

শংসাপত্র পেতে পঞ্চায়েতের দুয়ারে ঘুরে ঘাম ধরানোর পালা শেষ। এমনকী প্রয়োজন পড়বে না জনপ্রতিনিধিদেরও। এবার ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র পেতে আবেদন করা য়াবে অনলাইনেই।

পঞ্চায়েত দফতর সূত্রে খবর, নির্দিষ্ট আবেদন যাচাইয়ের পর অনলাইন মারফতই কোনও আবেদনকারী প্রয়োজনীয় শংসাপত্র পেয়ে যাবেন। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন একটি অ্যাপ চালু করতে চলেছে পঞ্চায়েত দফতর। ‘ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম’-এর অধীনে নতুন এই প্রকল্পের কাজ শুরু হবে। তারপর সেই অ্যাপের মাধ্যমেই ইনকাম সার্টিফিকেট ও ক্যারেক্টার সার্টিফিকেটের মতো শংসাপত্র মিলবে।

   

অ্যাপটি চালু হয়ে গেলে, সেটিতে গিয়ে আবেদনকারীকে নাম রেজিস্টার করাতে হবে। সেই সঙ্গে যাবতীয় তথ্য ও নথি আপলোড করতে হবে ওই অ্যাপেই। পঞ্চায়েত দফতর সূত্রে খবর, আবেদনকারীর তথ্য ব্লক স্তর থেকে যাচাই করা হবে। তথ্যের সত্যতা প্রমাণিত হলে অ্যাপেই তাঁর সংশ্লিষ্ট শংসাপত্রটি পাঠিয়ে দেওয়া হবে।

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! কয়েক হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার

পঞ্চায়েত দফতরের আধিকারিকদের দাবি, এই অ্যাপ চালু হলে সাধারণ গ্রামীণ জনতার সুবিধা হবে, তেমনই ব্লক স্তরের জনপ্রতিনিধিরাও শংসাপত্র দেওয়ার কাজের বদলে অন্য প্রয়োজনীয় কাজে অতিরিক্ত সময় দিতে পারবেন।

পঞ্চায়েত দফতর বহু ক্ষেত্রে অনলাইন পরিষেবা শুরু করে দিয়েছে অনেক আগে থাকতেই। কিন্তু এই দু’টি জরুরি শংসাপত্র পাওয়ার ব্যাপারে এখনও অফলাইনেই নির্ভর করতে হয় গ্রামীণ জনতাকে। তাই যাবতীয় সমস্যার সমাধান করতে শারদোৎসবের আগেই নতুন এই পরিষেবা পশ্চিমবঙ্গের গ্রামীণ জনতার জন্য শুরু করতে চায় পঞ্চায়েত দফতর।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google