কলকাতা:বঙ্গের ইউনিফর্ম সিভিল কোড নিয়ে চলছে জোর আলোচনা। (Tathagata Roy)ইউসিসি পর্যালোচনা কমিটির সদস্য এবং ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যে ইউসিসি বাস্তবায়নের প্রক্রিয়া চলছে এবং এটি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটির মাধ্যমে এগোবে।
তিনি বলেন, “ইউসিসি বিচারপতি রঞ্জনা দেশাইয়ের তত্ত্বাবধানে থাকবে। আমাদের সঙ্গেও আলোচনা হবে। সেই আলোচনার পরই পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। এই মুহূর্তে আমার কাছে সুনির্দিষ্ট ধাপগুলো পরিষ্কার নয়। কমিটির অভ্যন্তরীণ আলোচনার পরই বাস্তবায়নের কাঠামো চূড়ান্ত হবে।”তথাগত রায় আরও জানান, আদর্শভাবে ইউনিফর্ম সিভিল কোড দেশজুড়ে একই রকম হওয়া উচিত।
আরও দেখুনঃ বারুইপুরে দুই পরিবারের পাশে মুখ্যমন্ত্রী, ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষের চেক ও চাকরি
প্রথমে তিনি ভেবেছিলেন কেন্দ্র এটি নেবে, কিন্তু পরে সিদ্ধান্ত হয়েছে রাজ্য স্তরে এগোবে। রাজ্যগুলোর মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গ, অসম বা উত্তরাখণ্ডের মধ্যে বড় ধরনের পার্থক্য হবে না বলে তাঁর বিশ্বাস। উত্তরাখণ্ড ও আসামে ইতিমধ্যে ইউসিসি চালু হয়েছে। পশ্চিমবঙ্গ অন্য রাজ্যগুলো থেকে কিছুটা আলাদা হলেও মৌলিক নীতিগুলো একই থাকবে।
প্রশাসনিক কিছু তারতম্য হতে পারে, কিন্তু মূল কাঠামো অপরিবর্তিত রাখা হবে।বিরোধিতাকারী সম্প্রদায়গুলোর প্রসঙ্গে তথাগত রায় বলেন, “যে সম্প্রদায়গুলো এর বিরোধিতা করছে, তাদের বলব ইউসিসি মেনে নিতে হবে।” তাঁর এই মন্তব্য রাজ্যে ইউসিসি নিয়ে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে।সম্প্রতি রাজ্য সরকার ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য নয় সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে।
আরও দেখুনঃ UCC বিল পর্যালোচনায় তৈরী ৯ জনের কমিটি! কে কে স্থান পেলেন
বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে এই কমিটিতে তথাগত রায়সহ বিশিষ্ট আইনজীবী, প্রশাসক ও শিক্ষাবিদরা রয়েছেন। কমিটিকে চার সপ্তাহের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হয়েছে, যাতে আগস্ট মাসের বিধানসভা অধিবেশনে বিল পেশ করা যায়।তথাগত রায়ের বক্তব্যে স্পষ্ট যে, পশ্চিমবঙ্গ সরকার ইউসিসিকে গুরুত্ব সহকারে এগিয়ে নিতে চায়।
বিবাহ, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক গ্রহণসহ দেওয়ানি বিষয়গুলোকে একই আইনি ছাতার নিচে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে আদিবাসী ও উপজাতি সম্প্রদায়কে এর আওতার বাইরে রাখার প্রস্তাব রয়েছে, যাতে সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা পায়।
আরও দেখুনঃ UCC বিল পর্যালোচনায় তৈরী ৯ জনের কমিটি! কে কে স্থান পেলেন





