সায়ন সেনগুপ্ত, কলকাতা: খুব শীঘ্রই শুরু হবে কলকাতা ফুটবল লিগ। সেইমত আগে থেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছিল তিন প্রধানের পাশাপাশি অন্যান্য দলগুলি। এছাড়াও এবার দরজায় কড়া নাড়ছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। চলতি মাসের শেষেই শুরু হবে এই প্রাচীন ফুটবল টুর্নামেন্ট। কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে ডুরান্ডের ম্যাচ সূচি। সেই অনুযায়ী সব ঠিকঠাক থাকলে ডার্বি ম্যাচের মধ্য দিয়ে শুরু হতে পারে টুর্নামেন্ট। তার আগে দল বদলের বাজারে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল (East Bengal ) ফুটবল ক্লাব। কিছুদিন আগে পর্যন্ত পড়শী ক্লাব তথা মোহনবাগান সুপার জায়ান্ট চমকের পর চমক দিলেও এবার সেই পথেই হেঁটেছে মশাল ব্রিগেড।
শেষ কয়েকদিন ধরে একের পর এক চমক দিয়ে আসছে লেসলি ক্লডিয়াস সরণির এই ক্লাব। নয়া কোচ হিসেবে আন্তোনিও লোপেজ হাবাসের যোগদানের কথা ঘোষণা করার পর থেকেই একের পর এক দাপুটে ফুটবলারদের যোগদানের কথা জানাচ্ছে গতবারের আইএসএল জয়ীরা। ইতিমধ্যেই ফুর্বা লাচেনপার পাশাপাশি বরিস সিংয়ের মতো খেলোয়াড়দের যোগদানের কথা জানিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু সেখানেই শেষ নয়। আজ আরও দুই ফুটবলারের যোগদানের কথা নিশ্চিত করেছে মশাল ব্রিগেড।
যাদের মধ্যে একজন রোহিত কুমার। গত সিজন পর্যন্ত জগন্নাথের রাজ্যের ফুটবল দল তথা ওডিশা এফসির সঙ্গে যুক্ত ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। এছাড়াও কেরালা ব্লাস্টার্সের পাশাপাশি বেঙ্গালুর মত দলেও খেলার অভিজ্ঞতা রয়েছে দিল্লির এই ফুটবলারের।
মে মাসে তার সঙ্গে ক্লাবের চুক্তি শেষ হওয়ার পর থেকেই একাধিক লাভের সঙ্গে কথাবার্তা শুরু করেছিলেন তিনি। শেষ পর্যন্ত দুইটি সিজনের জন্য যোগদান করলেন কলকাতা ময়দানের এই প্রধানে।





