ATK Mohun Bagan : অন্য দলে যাচ্ছেন প্রবীর দাস

প্রবীর দাসের (Prabir Das) অন্য দলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) তিনি থেকে ইন্ডিয়ান লিগের অন্য দলে যাচ্ছেন বলে খবর। একটা সোয়াপ ডিলের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Prabir das set to leave atk mohun bagan

প্রবীর দাসের (Prabir Das) অন্য দলে যাওয়ার সম্ভাবনা প্রবল হয়েছে। এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) তিনি থেকে ইন্ডিয়ান লিগের অন্য দলে যাচ্ছেন বলে খবর। একটা সোয়াপ ডিলের মাধ্যমে প্রবীরের দল বদল।

বৃহস্পতিবার সন্ধ্যায় জানা গিয়েছিল আশিক কুরুনিয়ানিকে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাগান। রাতের দিকে আপডেট মিলেছিল, বেঙ্গালুরু এফসি থেকে আশিকের এটিকে মোহন বাগানে আসা এক প্রকার নিশ্চিত। একাধিক বছরের জন্য দুই পক্ষের মধ্যে চুক্তি সম্পন্ন হতে পারে বলে ফুটবল মহলে শোনা গিয়েছে।

   

ফুটবল প্রেমীরা জানেন সোয়াপ ডিল কী। একজন ফুটবলারের জায়গায় অন্য একজন ফুটবলারকে নিয়ে আসা। খেলোয়াড় সই করানোয় আগ্রহী দুই দলের মধ্যে এই নিয়ম কার্যকর হয়ে থাকে। এখনও পর্যন্ত যা খবর, তাতে আশিকের জায়গায় বেঙ্গালুরু এফসিতে যাবেন প্রবীর দাস।

প্রবীরের অন্য দলে যাওয়ার খবর এটিকে মোহন বাগান সমর্থকদের একাংশের কানে পৌঁছেছে ইতিমধ্যে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তাঁর পজিশনে সবুজ মেরুন জার্সিতে কে খেলবেন। এটিকে মোহন বাগানের বর্তমান স্কোয়াড অনুযায়ী সাইড ব্যাকে অটোমেটিক চয়েজ হতে পারেন প্রীতম কোটাল, শুভাশীষ বসু, আশুতোষ মেহেতা।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google