ATK Mohun Bagan : আশিক কুরুনিয়ানকে নেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বাগান

আশিক কুরুনিয়ানকে দলে নেওয়ার দৌড়ে এখনও রয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বলা ভালো, দৌড়ে ভালোরকম রয়েছে তারা। বেঙ্গালুরু এফসির এই তারকাকে নেওয়ার দৌড়ে সবুজ মেরুন অনেকটা ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

আশিক কুরুনিয়ানকে দলে নেওয়ার দৌড়ে এখনও রয়েছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। বলা ভালো, দৌড়ে ভালোরকম রয়েছে তারা। বেঙ্গালুরু এফসির এই তারকাকে নেওয়ার দৌড়ে সবুজ মেরুন অনেকটা এগিয়েছে বলে অনুমান।

এখনও পর্যন্ত যা আপডেট তাতে এটিকে মোহন বাগান এবং বেঙ্গালুরু দুই দলই উদীয়মান এই ফুটবলারকে দলে নিতে চাইছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহেও দলবদলের এই সম্ভাবনার কথা শোনা গিয়েছিল। আশিক কোন ক্লাবকে বেছে নেবেন এখন সেটাই দেখার।

   

ভারতীয় ফুটবলে ধুমকেতুর মতো উত্থান হয়েছিল আশিক কুরুনিয়ানের। যুব কেরিয়ার শুরু হয়েছিল পুনে সিটির হয়ে। খাতায় কলমে ২০১৭ সালে পুনে সিটির সিনিয়র দলের হয়ে খেলা শুরু করেছিলেন। তারও আগে স্পেনের ভিলেরিয়েল সি দলে গিয়েছিলেন লোনে। সেখানে অবশ্য কোনো ম্যাচে মাঠে নামেননি তিনি।

ভারতে অল্প দিনেই নিজের জাত চিনিয়েছিলেন কেরালার এই ফুটবলার। ২০১৯ সালে বেঙ্গালুরু এফসিতে সই। তিরিশের বেশি ম্যাচ খেলেছেন। করেছেন একাধিক গোল। উইঙ্গ বরাবর খেলতে বেশি পছন্দ করেন।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google