ATK Mohun Bagan : লিস্টন অন্য দলে? জেনে নিন আপডেট

লিস্টন কোলাসোকে নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ফুটবল প্রেমীদের একাংশের ধারণা, আগামী মরশুমে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) না-ও থাকতে পারেন উদীয়মান এই তারকা (Liston Colaco)। সত্যি ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

লিস্টন কোলাসোকে নিয়ে বিস্তর আলোচনা শুরু হয়েছে। ফুটবল প্রেমীদের একাংশের ধারণা, আগামী মরশুমে এটিকে মোহন বাগানে (ATK Mohun Bagan) না-ও থাকতে পারেন উদীয়মান এই তারকা (Liston Colaco)। সত্যি কি তাই?

সোশ্যাল মিডিয়ায় লিস্টন কোলাসো সম্পর্কিত আলোচনা পৌঁছেছে ফুটবল মহলেও। আলোচনার উৎস জানা না গেলেও বাগান মিডফিল্ডারকে নিয়ে এখন হওয়া গরম। দলবদলের মরশুমে এমনটা অকচার হয়ে থাকে। বহু গুজব কানে আসে যার সত্যতা নিয়ে সংশয় থেকে যায়।

   

এখনও পর্যন্ত যা খবর তাতে সামনের মরশুমেও কোলাসো এটিকে মোহন বাগানে থাকছেন। তিনি দল ছাড়তে চান, কিংবা দল তাঁকে ছাড়তে চায় এমন কোনও আপডেট এখনও পাওয়া যায়নি।

ফুটবল বিশেষজ্ঞদের একাংশের যুক্তি, লিস্টনকে এটিকে মোহন বাগান রিলিজ করবেই বা কেন? গত মরশুমে ইন্ডিয়ান সুপার লিগের অন্যতম সেরা ভারতীয় ফুটবলার তিনি। তাঁকে স্কোয়াডে না রাখার মতো যথাযথ যুক্তি নেই বলেই মনে করা হচ্ছে। আপাতত গুজব উড়িয়ে বলা চলে, পরের সিজনেও এটিকে মোহন বাগানেই হয়তো থাকছেন লিস্টন কোলাসো।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google