তরুণ মুখই ভরসা, ছাত্র আন্দোলনের নেতা থেকে রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাস

রাজ্য রাজনীতিতে বড় চমক। করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস (Biraj Biswas) এবার রাজ্য মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বলে সূত্রের খবর। ‘তিরিশেই মন্ত্রী’ এই নতুন পরিচয়ে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে ...

By Suparna Parui

Published:

Follow Us
Karan Dighi MLA Biraj Biswas Expected to Be Inducted as Minister

রাজ্য রাজনীতিতে বড় চমক। করণদিঘির বিধায়ক বিরাজ বিশ্বাস (Biraj Biswas) এবার রাজ্য মন্ত্রিসভায় স্থান পেতে চলেছেন বলে সূত্রের খবর। ‘তিরিশেই মন্ত্রী’ এই নতুন পরিচয়ে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিধানসভার অন্যতম কনিষ্ঠ এই বিধায়ক। ছাত্র আন্দোলন থেকে উঠে আসা বিরাজ বিশ্বাসের রাজনৈতিক যাত্রা এবার পৌঁছে যাচ্ছে প্রশাসনিক দায়িত্বের শীর্ষ পর্যায়ে।

পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী বিরাজ বিশ্বাস (Biraj Biswas)দীর্ঘদিন ধরেই সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্র আন্দোলনের মঞ্চ থেকেই তাঁর রাজনৈতিক উত্থান শুরু। পরবর্তীতে তিনি এবিভিপি (ABVP)-র রাজ্য সম্পাদক এবং পরে সর্বভারতীয় সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। সংগঠন পরিচালনা ও ছাত্র রাজনীতিতে তাঁর অভিজ্ঞতা তাঁকে রাজনৈতিক পরিসরে পরিচিত মুখ করে তুলেছে। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট নেতা গৌতম পালকে পরাজিত করে বিধায়ক হিসেবে নির্বাচিত হন বিরাজ বিশ্বাস। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, (Biraj Biswas)ওই জয়ই তাঁকে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে আসে। তরুণ নেতৃত্ব হিসেবে তাঁর উপর আস্থা রেখেছে গেরুয়া শিবির, যার ফলেই এবার তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

   

আজই রাজ্যের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। (Biraj Biswas)সম্ভাব্য মন্ত্রী তালিকায় থাকা একাধিক বিধায়ককে ফোন করে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। সেই তালিকায় রয়েছেন বিরাজ বিশ্বাসও। এদিন সকালেই রায়গঞ্জ থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন বিরাজ বিশ্বাস। ফোন পাওয়ার পর দ্রুতই তিনি শহরে এসে পৌঁছান এবং পরে লোকভবনে যান। শপথ গ্রহণের আগে প্রশাসনিক প্রস্তুতি ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। তবে তাঁকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

বিরাজ বিশ্বাসের রাজনৈতিক উত্থানকে অনেকেই দেখছেন ‘নতুন প্রজন্মের রাজনীতি’র প্রতীক হিসেবে। ছাত্র আন্দোলন থেকে শুরু করে আইন পেশা, তারপর বিধায়ক এবং এখন মন্ত্রী এই দ্রুত উত্থান রাজ্য রাজনীতিতে তাঁকে আলাদা পরিচিতি দিচ্ছে। ‘তিরিশেই মন্ত্রী’ (Biraj Biswas)এই ট্যাগ ইতিমধ্যেই রাজনৈতিক মহলে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আজকের শপথ গ্রহণ (Biraj Biswas)অনুষ্ঠান শেষ হলে রাজ্যের নতুন মন্ত্রিসভার চিত্র আরও স্পষ্ট হবে। কোন কোন দফতর কার হাতে যাচ্ছে, তা জানা যাবে আনুষ্ঠানিক ঘোষণার পরেই। আপাতত নজর লোকভবনের দিকেই, যেখানে রাজ্য রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

ভিডিও নিউজ দেখুন

Suparna Parui

হাতেখড়ি চ্যানেলে। খবরের গন্ধ শনাক্ত করার কৌশল শেখা সেখান থেকেই। তারপর ৬ বছর ধরে বিনোদন রাজনীতির খবরের ব্যবচ্ছেদ করে চলেছি। খবর শুধু পেশা নয়, একমাত্র নেশাও বটে।কাজের পাশাপাশি সিনেমা দেখতে, গান শুনতে, বেড়াতে যেতে খুব ভালোলাগে। তাই সময় সুযোগ পেলেই বেরিয়ে পড়ি নতুন অ্যাডভেঞ্চারের উদ্দেশ্যে।

Follow on Google