Home Uncategorized ইস্টবেঙ্গলের খেতাব জয়ের পর কী প্রতিক্রিয়া বাইচুং ভুটিয়ার?

ইস্টবেঙ্গলের খেতাব জয়ের পর কী প্রতিক্রিয়া বাইচুং ভুটিয়ার?

Baichung Bhutia comment on Sunil Chhetri return mistake in Indian Football Team

Kolkata, May 22: শেষবার (২০০৩-৪) যখন খেতাব জয় করছিল ইস্ট বেঙ্গল তখন তার নাম ছিল ন্যাশনাল ফুটবল লিগ (NFL)। সেই দলে ছিলেন বাইচুং ভুটিয়া এবং গোলও করেছিলেন। তার দীর্ঘ ২২ বছর পর দেশের শীর্ষ লিগ (ISL) জয় করল লাল-হলুদ শিবির। দলের এই জয়ে আপ্লুত প্রাক্তন অধিনায়ক।

- Advertisement -

গতকাল কিশোর ভারতী স্টেডিয়ামে ২-১ গোলে ইন্টার কাশীকে পরাজিত করে দীর্ঘ প্রতীক্ষিত খেতাব অর্জন করে অস্কার বাহিনী। এদিন হাজার হাজার ভক্তরা, যারা সমস্ত ওঠা নামায় দলকে সমর্থন করেছেন, তারা প্রত্যেকে খেলায় চোখ রেখেছিলেন। চোখ রেখেছিলেন প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়াও। শিলিগুড়ির বাড়িতে বসে টিভিতে পুরো খেলা দেখেছেন তিনি।

   

শুরু থেকে শেষ পর্যন্ত টানটান উত্তেজনার এই ম্যাচ নিয়ে এক সাক্ষাৎকারে নিজের অনুভূতি তুলে ধরেন বাইচুং ভুটিয়া। ‘স্পোর্টস্টার’ এর সাক্ষাৎকারে তিনি বলেন, “খুব টেনশন হচ্ছিল। চার-পাঁচটা দল শিরোপার লড়াইয়ে। ছেলে আর কয়েকজন বন্ধুকে নিয়ে খেলা দেখছিলাম। আমরা সবাই সমর্থন করছিলাম ইস্টবেঙ্গলকে। খুব নার্ভাস লাগছিল!”

ভারতের প্রাক্তন অধিনায়ক আরও বলেন, “আমরা এক গোলে পিছিয়ে ছিলাম। তারপর দারুণভাবে ফিরে এসেছি। ফুটবলাররা মানসিক দৃঢ়তা দেখিয়েছে। কলকাতায় এই ধরনের ম্যাচে চাপ খুব বেশি থাকে। তার উপর পিছিয়ে পড়লে ব্যাপারটা আরও কঠিন হয়ে যায়!”

এছাড়া কোচ অস্কারের প্রশংসায় পঞ্চমুখ বাইচুং। ২০২৪ সালে দলের দায়িত্ব নেন স্প্যানিশ কোচ অস্কার ব্রুজো। তার ১৯ মাসের মধ্যেই দলে এত বড় খেতাব এনে দিলেন তিনি। অস্কারের প্রশংসায় বাইচুং বলেন, “অস্কার দারুণ কাজ করেছে। এত বছর পর জাতীয় লিগ জিতেছে দল। একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসেবে আমি খুব খুশি!”

এছাড়া তিনি জানান দেন যে, আর পিছিয়ে থাকা নয়। এরপর থেকে নিয়মিত লড়বে মশাল বাহিনী। তাঁর কথায় “ক্লাব হিসেবে ইস্টবেঙ্গলের প্রতি বছর ট্রফির লড়াইয়ে থাকা উচিত। অনেকদিন সেটা হয়নি। কিন্তু এবার পুরো ম্যানেজমেন্ট, ক্লাবের সবাই বড় ভূমিকা নিয়েছে।” তাঁর সংযোজন, “প্রথম ট্রফিটা সবসময় কঠিন। এবার সেটা হাতে এসেছে। আগামী মরসুম থেকে ইস্টবেঙ্গল নিয়মিত শিরোপার লড়াইয়ে থাকবে।”

Follow on Google