ভারতে বিগ ব্যাশ আয়োজনের ভাবনা, চেপক ঘিরে জোরাল আলোচনা

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল চেপক পরিদর্শন করেছে বলে খবর। BCCI অনুমোদন দিলে ভারতে শুরু হতে পারে বিগ ব্যাশের নতুন অধ্যায়।

By Sandipa Nandy

Published:

Follow Us
big-bash-league-india-chepauk-cricket-australia-plan

Kolkata, May 19: অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-২০ লিগ বিগ ব্যাশ (BBL)। ক্রিকেট বিশ্বে আলাদা করে জনপ্রিয়তা বাড়িয়েছে অস্ট্রেলিয়ার এই ঘরোয়া প্রতিযোগিতা। এখন সেই প্রতিযোগিতাই ভারতে আয়োজন করার কথা ভাবছে অজিদের দেশ। উদ্দেশ্য একটাই, ভারতীয় দর্শকদের সমর্থন অর্জন করা।

চেন্নাইয়ের ঐতিহ্যবাহী চেপক স্টেডিয়াম, যা আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ড। সেখানেই মাঠ পরিদর্শন করতে আসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল। পরে তারা চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটিও দেখেন। এর আগেও একবার ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি এখানে এসেছিলেন।

   

জানা গিয়েছে, ইতিমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বিসিসিআই কর্তাদের সাথে পিচ ও মাঠের পরিকাঠামো নিয়ে ইতিবাচক আলোচনা সম্পন্ন করেছে। বিসিআই – এর সবুজ সংকেত পেলেই বিগ ব্যাশের ম্যাচ আয়োজনের প্রস্তুতি নেবে অস্ট্রেলিয়া। আর তার সূচনা এমএ চিদাম্বরম স্টেডিয়াম থেকে হবে বলেই আশা করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য হল, ক্রিকেট-পাগল ভারতের বিশাল বাজারকে কাজে লাগিয়ে বিগ ব্যাশ লিগের জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া। যদিও কোনো পক্ষ থেকেই সরকারিভাবে এবিষয়ে কিছু ঘোষণা করা হয়নি। তবে এটি হলে, বিগ ব্যাশ লিগের মতো কোনো নামী বিদেশি টি-২০ টুর্নামেন্ট প্রথমবার ভারতের মাটিতে তাদের মরসুম শুরু করবে। যা ভারতীয় ক্রিকেটে একটি ঐতিহাসিক দিক হবে।

ভিডিও নিউজ দেখুন

Sandipa Nandy

Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

Follow on Google