ATK Mohun Bagan : কিয়ান নাসিরির গোলে ফের জিতল বাগান

গোল করলেন কিয়ান নসিরি। জিতল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সুনীল ছেত্রী গোল করলেও জেতাতে পারেননি ভারতীয় একাদশকে। বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ অনুশীলন ম্যাচ ছিল যুবভারতীর ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us

গোল করলেন কিয়ান নসিরি। জিতল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। সুনীল ছেত্রী গোল করলেও জেতাতে পারেননি ভারতীয় একাদশকে।

বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ অনুশীলন ম্যাচ ছিল যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে। মুখোমুখি এটিকে মোহন বাগান এবং ভারতীয় জাতীয় দলের একাদশ। ২-১ গোলে জিতেছে বাগান। গোল দুটি করেছেন যথাক্রমে লিস্টন কোলাসো এবং কিয়ান নাসিরি। ভারতের হয়ে গোলটি করেছেন সুনীল ছেত্রী। 

   

 

এর আগেও একটি অনুশীলন ম্যাচ খেলেছিল এটিকে মোহন বাগান। বাংলার সন্তোষ ট্রফির দলের বিরুদ্ধে পরাজিত হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড।

ভারতের বিরুদ্ধে ম্যাচের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছে এটিকে মোহন বাগান। সেখানে রয় কৃষ্ণা, হুগো বুমোস, লিস্টন কোলাসোর খেলার মুহূর্ত দেখা গিয়েছিল। জাতীয় দলের কোচ ইগোর স্টিম্যাচের সঙ্গে ছবি বাগান কোচ হুয়ান ফেরান্ডোর একটি ছবিও পোস্ট করা হয়েছে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google