Monday, May 25, 2026
Home Sports News AFC U20: চাইনিজ তাইপেইকে হারিয়ে টুর্নামেন্টে ফিরল ভারত, নকআউটের আশা জাগল

AFC U20: চাইনিজ তাইপেইকে হারিয়ে টুর্নামেন্টে ফিরল ভারত, নকআউটের আশা জাগল

india-beat-chinese-taipei-afc-u20-womens-asia-cup-knockout-hopes

এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপ ২০২৬-এ (AFC U20) আজ (৮এপ্রিল) চাইনিজ তাইপেই-এর বিপক্ষে নেমেছিল ভারত। দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম জয় তুলে নিল ভারত। ৩-১ ব্যবধানে হারাল চাইনিজ তাইপেইকে হারাল ভারতের তরুণীরা। পরপর দুটি ম্যাচ হারের পর টুর্নামেন্টে টিকে থাকার জন্য এই জয় জরুরি ছিল।

- Advertisement -

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা যায় ভারতীয় দলকে। এদিন ৬৯ শতাংশ মাঠের দখল রেখেছিল ভারতের মেয়েরা। প্রথমার্ধের ২৬ মিনিটেই এক গোলে দলকে এগিয়ে দেন ভূমিকা দেবী খুমুকচাম। এরপর ৩২ মিনিটে শিবানী দেবী নংমেইকাপাম তাঁর নিখুঁত ফিনিশিং-এ প্রতিপক্ষের রক্ষণ ভেঙে দেয়। এরপর মাঝমাঠে দারুণ নিয়ন্ত্রণ রেখে খেলায় ছন্দ বজায় রাখে ভারত।

   

দ্বিতীয়ার্ধে এই ব্যবধান আরও বাড়ান শিবানী। ৮৭ মিনিটে আরও একটি দুর্দান্ত গোল করে দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দেন। এটিই হয়ে যায় ম্যাচ নির্ধারক গোল। চাইনিজ তাইপে একসময় পাল্টা আক্রমণে গোল শোধ করলেও তা আর কাজে লাগেনি।

জাপান (০-৬) এবং অস্ট্রেলিয়ার (০-৫) বিপক্ষে প্রথম দুটি ম্যাচ হেরে যাওয়ার পর, চাইনিজ তাইপের বিপক্ষে তাদের ভাগ্য ফেরাতে উদগ্রীব ছিল ভারত। এই জয়ের ফলে টুর্নামেন্টের নক আউট পর্বে উত্তীর্ণ হওয়ার আশা বাঁচিয়ে রাখল ইয়ং টাইগ্রিসরা।

উল্লেখ্য, দিনের অন্য একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল জাপান, অস্ট্রেলিয়া। হাইভোল্টেজ এই ম্যাচে ৫-২ ব্যবধানে জিতেছে জাপান। এখন গ্রুপ টেবিলে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া, ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জাপান এবং ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ভারত।

Follow on Google