৮০ কিমি বেগে ঝড়সহ শিলাবৃষ্টি, ৮জেলায় জারি লাল সতর্কতা

কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) নতুন করে ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের আট জেলায় ঝড় বইবে ঘণ্টায় ৮০ কিমি বেগে৷ হুগলি, ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
west-bengal-weather-storm-rain-alert-districts-march

কলকাতা: দক্ষিণবঙ্গে (South Bengal) নতুন করে ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর৷ বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের আট জেলায় ঝড় বইবে ঘণ্টায় ৮০ কিমি বেগে৷ হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এই জেলাগুলিতে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে৷ বিশেষ করে বীরভূম ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ নদিয়া, মুর্শিদাবাদ এবং উত্তর ২৪ পরগনাতেও লাল সতর্কতা জারি করা হয়েছে৷ এই জেলাগুলিতে ঝড়ের বেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিমি হতে পারে৷

   

কলকাতা ও দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঝড়ের বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে৷ বৃহস্পতিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ প্রায় সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে৷

শুক্রবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে৷ বাকি জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে৷ রবিবারের পর দক্ষিণ ও পশ্চিমের কিছু জেলায় ফের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ উত্তরবঙ্গেও দুর্যোগ অব্যাহত থাকবে৷

আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে৷ দার্জিলিং ও কালিম্পঙের কিছু স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বৃহস্পতিবার উত্তরবঙ্গের পাহাড় ঘেঁষা পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে এবং ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে৷ উত্তরের দুর্যোগ পরিস্থিতি সোমবার পর্যন্ত চলতে পারে৷

উত্তর ও পশ্চিমবঙ্গের উপকূলে ঝোড়ো হাওয়া বইছে, যার বেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি৷ আবহাওয়া দফতর মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে৷ একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে বিহার, পশ্চিমবঙ্গ, উত্তর বাংলাদেশ, মেঘালয়, দক্ষিণ-পূর্ব অসম হয়ে হিমালয়ের পাদদেশ পর্যন্ত বিস্তৃত৷

সমুদ্রতল থেকে উচ্চতা প্রায় ১.৫ কিমি৷ এছাড়া ছত্তীসগঢ় ও আশেপাশের অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যার উচ্চতা সমুদ্রতল থেকে ০.৯ কিমি৷ মঙ্গলবার এই অক্ষরেখা তেলঙ্গানা ও তামিলনাড়ুর উপরের দ্বিতীয় অক্ষরেখার সঙ্গে মিশেছে৷ এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে এবং পশ্চিমবঙ্গের আকাশে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে৷

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google