রবিবার হতে চলেছে আইপিএল ২০২৬-এর (IPL 2026) সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু লড়াই। লাইভ শুরু সন্ধ্যে ৭:৩০ মিনিটে।
এই মরসুমে শুরুটা ভালো হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্সদের। আইপিএলের উদ্বোধনী ম্যাচে জয় দিয়ে অভিযান শুরু করেছে বিরাটরা। তাই চনমনে মেজাজে বেঙ্গালুরু শিবির। আগ্রাসী ব্যাটিং আশা করা যেতে পারে কিং কোহলি, ফিল সল্ট, দেবদূত পাডিক্কাল, টিম ডেভিডদের থেকে। বোলিংয়েও ভরসা দিচ্ছেন জেকব ডাফি, ভুবনেশ্বর কুমার, ক্রুনাল পান্ডিয়া ও সুয়াশ শর্মা।
উল্টোদিকে চেন্নাইয়ের শুরু ততটাই খারাপ। গত দুই ম্যাচে হার। এখনো জয়ের মুখ দেখেনি চেন্নাই শিবির।
ধোনি ছাড়া রুতুরাজ গায়কওয়াড়-এর অধিনায়কত্বের সীমাবদ্ধতা স্পষ্ট। বিশ্বকাপের আগ্রাসী ব্যাটার সঞ্জু স্যামসন আইপিএল-এ নিস্তেজ। গত দুই ম্যাচে তাঁর সংগ্রহ মাত্র ১৩ রান। চেন্নাইয়ের মিডল অর্ডারও প্রভাব ফেলতে ব্যর্থ। বোলিংয়েও নেই ভারসাম্য। সব মিলিয়ে হলুদ শিবিরের দৈন্যদশা স্পষ্ট।
রেকর্ড অনুযায়ী, এর আগে মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে চেন্নাই ও বেঙ্গালুরু শিবির। সেখানে ২১-১৩ ব্যবধানে প্রতিদ্বন্দ্বিতায় চেন্নাই সুপার কিংস এগিয়ে এবং ১টি ম্যাচের কোনো ফলাফল হয়নি। এখন দেখার বেঙ্গালুরুর বিরুদ্ধে সেই জয়ের ধারা চেন্নাই বজায় রাখতে পারে কি না।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সম্ভাব্য একাদশ: বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাডিক্কল, রজত পাতিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), টিম ডেভিড, রোমারিও শেফার্ড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং, জ্যাকব ডাফি, সুয়শ শর্মা।
চেন্নাই সুপার কিংস সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কওয়াড় (অধিনায়ক), আয়ুষ মাত্রে, সরফরাজ খান, শিবম দুবে, কার্তিক শর্মা, প্রশান্ত বীর, ম্যাট হেনরি, নুর আহমেদ/গুর্জাপনীত সিং, আনশুল কাম্বোজ/জেমি ওভারটন, খলিল আহমেদ, রাহুল চাহার/আকেল হোসেন।




















