HomeSports NewsNeymar: মহিলা রেফারিকে যৌনতাবাদী মন্তব্য, সাসপেন্সনের মুখে নেইমার

Neymar: মহিলা রেফারিকে যৌনতাবাদী মন্তব্য, সাসপেন্সনের মুখে নেইমার

নেইমার জুনিয়র (neymar) সম্ভাব্য ১২ ম্যাচের নিষেধাজ্ঞা এবং একটি উল্লেখযোগ্য জরিমানা-আনুমানিক ৩০,০০০ ব্রাজিলিয়ান রেইস (~4,250)-এর সম্মুখীন হতে চলেছেন। তাঁর বিরুদ্ধে ম্যাচ রেফারি সম্পর্কে যৌনতাবাদী মন্তব্যের অভিযোগ উঠেছে। জরিমানা ও নিষেধাজ্ঞা অবশ্যই তদন্ত সাপেক্ষ।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার ব্রাজিলিয়ান লিগের ক্লাব দ্য রেমো বনাম স্যান্টোস এফসির ম্যাচে। এই ম্যাচটি ২-০ ব্যবধানে নেইমাররা জিতেছেন এবং তিনি একটি গোলও করেছেন। তবে রেফারি স্যাভিও পেরেরা তাঁকে হলুদ কার্ড দেখলে ঝামেলা শুরু হয়। মহিলা রেফারির উপর রেগে যান এই তারকা ফুটবলার। রেফারির মানসিক অবস্থা বোঝাতে নেইমার ব্রাজিলিয়ান স্ল্যাং ‘চিকো’ (যা মাসিকের সাথে সম্পর্কিত) ব্যবহার করেন। রেফারির বিরুদ্ধে এমন মন্তব্য তাৎক্ষণিক তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

   

ব্রাজিল কোড অব স্পোর্টস জাস্টিসের ২৪৩ জি ধারা অনুযায়ী, এই ঘটনায় দোষী প্রমাণিত হলে কম করে ১০ ম্যাচ নির্বাসিত হতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।
এমনই এই ম্যাচে খেলা চলাকালীন হলুদ কার্ড পাওয়ায় নেইমার স্যান্তোসের আসন্ন ফ্লামেঙ্গোর বিপক্ষে ম্যাচটিতে নিষিদ্ধ হয়েছেন।

অনুরূপ ঘটনা ঘটেছিল এবছরের মার্চ মাসেই। রেড বুল ব্রাগান্তিনোর ডিফেন্ডার গুস্তাভো মার্কেস নারী রেফারি দাইয়ানে মুনিজের প্রতি লিঙ্গবৈষম্যমূলক মন্তব্য করার জন্য একই ধরনের নিষেধাজ্ঞা পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, কার্লো আনসেলোত্তির প্রাথমিক ব্রাজিল দলে জায়গা হয়নি পোস্টার বয় নেইমারের। আগামী ১৮ই মে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা হবে। এরই মধ্যে এই শৃঙ্খলাভঙ্গজনিত ঘটনা, যা নেইমারের দলে জায়গা পাওয়ার সম্ভাবনাকে কমিয়ে দিয়েছে।

Sandipa Nandy
Sandipa Nandy
Sandipa Nandy is a journalism graduate with an M.A. in Journalism and Mass Communication. She has a keen interest in sports journalism and covers the latest updates, match analyses, and trending stories from the world of sports with clarity and accuracy.

এই সংক্রান্ত আরও খবরর

এই বিভাগের আরও খবর