চোট, অনিশ্চয়তা, সমালোচনা! সবকিছুকে পিছনে ফেলে আবারও নিজের পরিচিত মঞ্চে রাজকীয় প্রত্যাবর্তন। এ যেন একেবারে সিনেমার গল্প। আর সেই গল্পের নায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর অবশেষে আল নাসের ( Al Nassr ) এর জার্সিতে ফিরেই জোড়া গোল করে বুঝিয়ে দিলেন তিনি এখনও শেষ হয়ে যাননি, বরং এখনও সেরা হওয়ার দৌড়ে রয়েছেন। ফেব্রুয়ারির শেষ দিকে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল রোনাল্ডোকে। সেই সময় তিনি Portugal-এর হয়েও খেলতে পারেননি, যা ভক্তদের উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। উপরন্তু, মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে তড়িঘড়ি স্পেনে গিয়ে চিকিৎসা করাতে হয় তাঁকে। সব মিলিয়ে প্রশ্ন উঠছিল, ৪১ বছর বয়সে কি তবে ফিটনেসই বড় বাধা হয়ে দাঁড়াবে? বিশেষ করে যখন সামনে বিশ্বকাপের মতো বড় মঞ্চ।
তবে রোনাল্ডো মানেই প্রত্যাবর্তনের গল্প। মাঠে ফিরেই তিনি যেন আবার নিজের চেনা ছন্দ খুঁজে পেলেন। আল নাসেরের হয়ে তাঁর ১০০তম ম্যাচেই জোড়া গোল করে দলকে ৫-২ ব্যবধানে জয় এনে দিলেন। এই ম্যাচে আরেক তারকা সাদিও মানে ও জোড়া গোল করেন, সঙ্গে একটি গোল করেন আবদুল্লা আল-হামদান। তবে নজর ছিল একটাই—রোনাল্ডোর কামব্যাক। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করেন তিনি। যদিও সেই পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে বিতর্ক রয়েছে—অনেকের মতে, রেফারি না দিলেও পারতেন। কিন্তু রোনাল্ডোর দ্বিতীয় গোলটি ছিল নিখুঁত স্ট্রাইকারের ছাপ। ৭৩ মিনিটে ডিফেন্স ভেদ করে সঠিক জায়গা বেছে নিয়ে দুর্দান্ত ফিনিশিং—যা তিনি বছরের পর বছর ধরে করে আসছেন। এই গোল যেন প্রমাণ করে, বয়স কেবল সংখ্যা, দক্ষতা ও মানসিকতা এখনও আগের মতোই তীক্ষ্ণ।
এই জোড়া গোলের মাধ্যমে তাঁর মোট গোল সংখ্যা পৌঁছে গেল ৬৬৭-তে। অর্থাৎ ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক থেকে তিনি এখন মাত্র ৩৩ গোল দূরে। ফুটবল ইতিহাসে এই কীর্তি গড়া সময়ের অপেক্ষা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। শুধু ব্যক্তিগত সাফল্যই নয়, দলগত ক্ষেত্রেও রোনাল্ডোর অবদান স্পষ্ট। ২৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে Al Nassr এই মুহূর্তে লিগের শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা Al Hilal ২৬ ম্যাচে ৬ পয়েন্ট পিছিয়ে। ফলে প্রথমবার Saudi Pro League জয়ের স্বপ্ন এখন অনেকটাই বাস্তবের কাছাকাছি। সব মিলিয়ে, এই ম্যাচ শুধু একটি জয় নয়—এটি একটি বার্তা। বার্তা যে, রোনাল্ডো এখনও ফুরিয়ে যাননি। বরং বড় মঞ্চে, বড় মুহূর্তে তিনি এখনও নির্ভরযোগ্য। আর যদি সবকিছু পরিকল্পনা মতো এগোয়, তাহলে ১০০০ গোলের ইতিহাস গড়াও এখন আর খুব বেশি দূরে নয়।




















