কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ ম্যাক্সওয়েল অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল-এর (Glenn Maxwell) আন্তর্জাতিক কেরিয়ার কি তবে শেষের পথে? ২০২৬ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিদ্ধান্তে এমনই ইঙ্গিত মিলছে। সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
glenn-maxwell-central-contract-exit-retirement-speculation

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল-এর (Glenn Maxwell) আন্তর্জাতিক কেরিয়ার কি তবে শেষের পথে? ২০২৬ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সিদ্ধান্তে এমনই ইঙ্গিত মিলছে। সম্প্রতি ঘোষিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে ম্যাক্সওয়েলের নাম বাদ পড়েছে, যা ক্রিকেট মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে।

আসন্ন দিনে বাংলাদেশের নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ড- এর বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই কথা মাথায় রেখে তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট। সেখানে নাম নেই তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। গত বছর ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন তিনি। আর শেষবার টেস্ট খেলেছিলেন ২০১৭ সালে। তবে কি এবার দীর্ঘ ওভারের ক্রিকেট থেকে পুরোপুরি অবসর নিচ্ছেন ম্যাক্সওয়েল?

   

সীমিত ওভারের ক্রিকেটে সব সময় চর্চিত ম্যাক্সওয়েল। তাঁর একক পারফর্ম্যান্স দেশকে একাধিক ম্যাচ জিতিয়েছে। কিন্তু সেই তিনিই এবার নেই জাতীয় দলে। ভবিষ্যতের দল গঠনের লক্ষ্যে তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। আগামী বিশ্বকাপ ২০২৮ সালে। মাঝখানের দু’বছর দেশের তরুণ ক্রিকেটারদের ঝালিয়ে নিতে চাইবেন বোর্ড কর্তারা।

তবে অবসরের বিষয়ে কোনরকম আনুষ্ঠানিক ঘোষণা করেননি ম্যাক্সওয়েল। এখন দেখার বিষয়, ম্যাক্সওয়েল নিজে কী সিদ্ধান্ত নেন। তিনি কি আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করবেন, নাকি আবারও দলে ফেরার লড়াই চালিয়ে যাবেন—এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে।

ভিডিও নিউজ দেখুন

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google