অবসরের ইঙ্গিত লেওয়ান্ডস্কির পোস্টে আন্তর্জাতিক ফুটবল ভবিষ্যৎ নিয়ে জল্পনা

গত রাতে সুইডেনের বিরুদ্ধে প্লে-অফে হেরেছে পোল্যান্ড। তাই ফিফা বিশ্বকাপ ২০২৬ খেলার দরজা এখন বন্ধ। এরই মধ্যে নিজের অবসরের ইঙ্গিত দিলেন পোল্যান্ডের স্টার প্লেয়ার রবার্ট…

robert-lewandowski-retirement-hint-poland-football-post

গত রাতে সুইডেনের বিরুদ্ধে প্লে-অফে হেরেছে পোল্যান্ড। তাই ফিফা বিশ্বকাপ ২০২৬ খেলার দরজা এখন বন্ধ। এরই মধ্যে নিজের অবসরের ইঙ্গিত দিলেন পোল্যান্ডের স্টার প্লেয়ার রবার্ট লেওয়ান্ডস্কি (Robert Lewandowski)। ফুটবল মহলে শুরু হয়েছে জল্পনা।

অবসর নিয়ে সরাসরি কিছু জানাননি লেওয়ান্ডস্কি। তবে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে নিজের অবসরের ইঙ্গিত দিয়েছেন এই তারকা স্ট্রাইকার। তিনি আর্মব্যান্ড হাতে একটি ছবি পোস্ট করেন যার ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘টাইম টু সে গুডবাই’। তবে কি অবসর নিচ্ছেন পোলিশ অধিনায়ক?

   

৩৭ বছর বয়সী লেওয়ান্ডস্কি পোল্যান্ড জাতীয় দলে খেলা শুরু করেন ২০০৮ সালে। দেশের সর্বোচ্চ প্লেয়ার ১৬৫ ম্যাচে মোট ৮৯ টি গোল করেন। দেশের দ্বিতীয় সর্বোচ্চ প্লেয়ারের স্কোরের প্রায় দ্বিগুণ। কিন্তু মাত্র দু’বার বিশ্বকাপ খেলেছে পোল্যান্ড। বিশ্বকাপে দলকে জেতাতে পারেননি একবারও। এটাই আক্ষেপ। আন্তর্জাতিক ফুটবল থেকে লেওয়ান্ডস্কি যদি সত্যিই অবসর নেওয়ার কথা ভেবে থাকেন, তবে হয়তো শেষবারের মতো গতরাতে দেশের জার্সিতে সকলে তাঁকে দেখল।