প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের কাছে ব্রাজিলের হার, নেইমারকে ফেরানোর দাবিতে সরব সমর্থকরা

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল। বস্টনে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ছিল নিষ্প্রভ। সেকারণে সমর্থকরা গ্যালারি থেকে নেইমারকে দলে ফেরানোর দাবি জানিয়েছেন। কোচ আনচেলত্তি সমর্থকদের ...

By Kolkata24x7 Team

Published:

Follow Us
Brazil vs France friendly match

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরেছে ব্রাজিল। বস্টনে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ছিল নিষ্প্রভ। সেকারণে সমর্থকরা গ্যালারি থেকে নেইমারকে দলে ফেরানোর দাবি জানিয়েছেন। কোচ আনচেলত্তি সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বর্তমান স্কোয়াডের ওপর আস্থা রাখার কথা বলেন।

ফিফা ২০২৬ ফুটবল বিশ্বকাপের এই প্রস্তুতি ম্যাচে এদিন ফ্রান্সের হয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে এবং হুগো একিতিকে। অন্যদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোল করেন গ্লেসন ব্রেমের। ১০ জনের দল নিয়েও ফ্রান্সের এই জয় প্রশংসনীয়। নেইমারহীন ব্রাজিল এদিন মাঠে দাগ কাটতে পারেনি। তাই ম্যাচ চলাকালীন ব্রাজিলের ‘পোস্টার বয়’কে দলে ফেরানোর দাবি জানান।

   

বস্টনের এই ম্যাচে ম্যাচের প্রথমার্ধেই গোল করেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের প্রথম এই গোলটি আসে ৩২ মিনিটে। এরপর দ্বিতীয়ার্ধে গোল আসে দুই দলেরই। ফ্রান্সের হয়ে ৬৫ মিনিট হুগো একিতিকে এবং ৭৮ মিনিটে ব্রাজিলের গ্লেসন ব্রেমের বল জালে জড়ান। স্কোর দাঁড়ায় ২-১। এই ব্যবধানে আর সমতা ফেরাতে পারেনি ব্রাজিল। ১ গোল ম্যাচ জয়ী ফরাসিরা।

আক্রমণভাগে নেইমারের অভাব স্পষ্টভাবে ফুটে ওঠে এবং দর্শকরা নেইমারকে নিয়ে স্লোগান দেন। ব্রাজিল পরবর্তী প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে।

Kolkata24x7 Team

আমাদের প্রতিবেদন গুলি kolkata24x7 Team এর দ্বারা যাচাই করে লেখা হয়। আমরা একটি স্বাধীন প্ল্যাটফর্ম যা পাঠকদের জন্য স্পষ্ট এবং সঠিক খবর পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের লক্ষ্য এবং সাংবাদিকতার মান সম্পর্কে জানতে, অনুগ্রহ করে আমাদের About us এবং Editorial Policy পৃষ্ঠাগুলি পড়ুন।

Follow on Google